ঈদে বর্ণিল কালেকশন নিয়ে আসছে ‘সাতকাহন’
ঈদুল ফিতরে চমক নিয়ে আসছে দেশীয় পোশাকের জনপ্রিয় ব্র্যান্ড ‘সাতকাহন’। এরই মধ্যে দারুণ সব ঈদ কালেকশনে সেঁজেছে ‘সাতকাহন’-এর উত্তরা ও বসুন্ধরা সিটির আউলেটগুলো।
প্রতিষ্ঠানটির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, দেশীয় পোশাক ও দেশীয় পন্য নিয়ে কাজ করে যাওয়া সাতকাহন প্রতিবছর ঈদে বিশেষ কালেকশন নিয়ে হাজির হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
ক্রেতাদের পছন্দ ও চাহিদা অনুযায়ী চমকপ্রদ সব ডিজাইনের পোশাক নিয়ে হাজির হয়েছে প্রতিষ্ঠানটি। থিম ভিত্তিক ডিজাইন করে ইতোমধ্যে ক্রেতাদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে দেশীয় পোশাকের জনপ্রিয় এই ব্র্যান্ডটি।
সাতকাহনের স্বত্ত্বাধিকারী নুরুন্নাহার নীলা জানান, এই ঈদে তার ডিজাইনেই সাতকাহনে পাওয়া যাবে শাড়ি ও থ্রি-পিস। গরমের কথা মাথায় রেখে এবার ঈদের কালেকশনে থাকছে সাতকাহনের বিশেষ পোশাক, যা গরমেও দেবে প্রশান্তি।
তিনি আরও জানান, গরমের কথা মাথায় নরম সুতি ও হাফসিল্কের শাড়ির পাশাপাশি ব্লক, স্ক্রিন প্রিন্টের ডিজাইনের পোশাক নিয়ে আসছে সাতকাহন। পাশাপাশি সুতার কাজ, গ্লাস ডলারের ব্যবহারও রয়েছে পোশাকগুলোতে।