• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

এনার্জি ড্রিংকসে যত ক্ষতি

এনার্জি ড্রিংকসে যত ক্ষতি

প্রতিকী ছবি

ফিচার ডেস্ক

ভয়ঙ্কর এক পানীয় ‘এনার্জি ড্রিংকস’। বর্তমানে আড্ডা, পার্টি, পিকনিক কিংবা ঘরোয়া আয়োজনে এনার্জি ড্রিংকস যেন থাকা চায়-ই। কেউ কেউ আবার কর্মব্যস্ততা শেষে স্বস্তি পেতে হরহামেশা এনার্জি ড্রিংকস পান করেন। গরমে তৃষ্ণা মেটাতেও অজ্ঞতাবশত কেউ কেউ এই পানীয় পান করেন। কিন্তু অনেকেই এই পানীয়র ক্ষতি সম্পর্কে জানেন না। আবার ক্ষতি সম্পর্কে জানলেও অধিকাংশ মানুষ এনার্জি ড্রিংকস খাওয়ার অভ্যাস ছাড়তে পারেন না।

গবেষকরা বলছেন, প্রচুর পরিমাণে চিনি, সোডিয়াম, ফ্লেভার ও রাসায়নিক উপাদান দিয়ে এনার্জি ড্রিংকস তৈরি করা হয়। বর্তমানে কিছু কিছু এনার্জি ড্রিংকসে সীমিত আকারে ক্যাফেইন, অ্যালকোহল ও অপিয়েট নামক ক্ষতিকর উপাদান মেশানো হয়। এসব উপাদান মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।

এনার্জি ড্রিংকস যে ক্ষতি করে

— এনার্জি ড্রিংকস পান করার অভ্যাস নিদ্রাহীনতা, অস্থিরতা, বদহজম, হাত-পায়ে কাঁপুনি, দ্রুত হৃৎস্পন্দন ও অকাল মৃত্যুর ঝুঁকি তৈরি করে।

— গর্ভপাত, হাড়ক্ষয়, ভঙ্গুর হাড় ও দাঁতের এনামেল নষ্ট করে এনার্জি ড্রিংকস। এমনকি গর্ভকালীন এই পানীয় বেশি পান করলে গর্ভের শিশুও অসুস্থ অবস্থায় জন্ম নিতে পারে।

— গবেষকরা বলছেন, বর্তমানে এনার্জি ড্রিংকসে সিনথেটিক ক্যাফেইন ব্যবহার করা হয়। যা ফরমালিনের চেয়ে ক্ষতিকর ও ঝুঁকিপূর্ণ।

— এনার্জি ড্রিংকসে প্রচুর চিনি ব্যবহার করা হয়। যার ফলে এই পানীয় পান করলে দ্রুত ডায়াবেটিস বেড়ে যেতে পারে। লাগাতার এনার্জি ড্রিংকস পান করলে শরীরে ডায়াবেটিস বাসা বাঁধতে পারে।

— শরীরের পানি শোধনের কাজ করে কিডনী। কিন্তু এনার্জি ড্রিংকস পান করলে কিডনী তার যথাযথ কাজ করতে ব্যর্থ হয়। ফলে কিডনীজনিত রোগের ঝুঁকি বেড়ে যায়।

— এনার্জি ড্রিংকসে থাকে ক্যাফেইন ও সোডিয়াম হার্টের ব্যাপক ক্ষতি করে। নিয়মিত এনার্জি ড্রিংকস পান করলে হৃদরোগের ঝুঁকি বহুলাংশে বেড়ে যায়।

— এনার্জি ড্রিংকস মূলত কার্বোনেটেড পানি। কাজেই এতে থাকা চিনি ও এ্যাসিডিক উপাদান দেহের হাড় ও দাঁতের ব্যাপক ক্ষতি করে।

— গবেষকরা বলছেন, এনার্জি ড্রিংকস মানুষের ‘মেটাবলিক সিন্ড্রোম’ বা বিপাকক্রিয়া বাধাগ্রস্থ করে। নিয়মিত এনার্জি ড্রিংকস পান করলে হজমশক্তি ধীরে ধীরে কমে যায়।

— এনার্জি ড্রিংকসে থাকে প্রচুর চিনি ও সোডিয়াম। এই দুটি উপাদান দ্রুত ওজন বাড়িয়ে দেয়। চিনি মানবদেহে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়। ফলে স্থুলতার ঝুঁকি দ্রুত বৃদ্ধি পায়।

 

তথ্যসূত্র- এনডিটিভি।

১২ আগস্ট ২০২৩, ০১:৫০পিএম, ঢাকা-বাংলাদেশ।