ত্বকের যত্নে নারকেল তেল
প্রতিকী ছবি
ত্বকের যত্নে নারকেল তেল যে কত উপকারী সে সম্পর্কে হয়ত আমরা অনেকেই জানিনা। আমরা এটা জানি যে নারকেল তেল আমাদের চুলের জন্য উপকারী কিন্তু এটি আশ্চর্যজনক ভাবে আমাদের ত্বকের যত্নেও ব্যবহার হয়ে থাকে। শুষ্ক ত্বকের জন্য নারকেল তেল বিশেষভাবে উপকারী। এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল গুনাগুণ যা আমাদের ত্বকের জন্য খুবই ভালো।
এবার জেনে নেওয়া যাক নারকেল তেল আমাদের ত্বকের কি কি উপকারে করে থাকে।
ত্বককে মইশচারাইজ করতে সাহায্য করে
ত্বকের মইশচার ধরে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। শুষ্ক ত্বকের জন্য নারকেল তেল দারুণ ভাবে মইশচারাইজারের কাজ করে থাকে। কারণ এতে রয়েছে ফ্যাটি এসিড ও ভিটামিন ই যা শুষ্ক ত্বককে মইশচারাইজ করতে সাহায্য করে।
নারকেল তেল মেকআপ রিমুভাল হিসেবে কাজ করে
আমরা যারা রোজ বাইরে যাতায়াত করি তাদের কম বেশি সবারই মেকআপ করতে হয়। ত্বকের যত্নের সব থেকে গুরুত্বপূর্ণ হল মেকআপ তুলে মুখ ভালো করে পরিষ্কার রাখা। আর এই মেকআপ তুলতে আমরা নানা ধরনের পণ্যও ব্যবহার করে থাকি। অনেকে হয়ত জানিনা যে নারকেল তেল আমাদের মেকআপ রিমুভাল হিসেবেও কাজ করে থাকে। তুলোর মধ্যে নারকেল তেল নিয়ে আলতো হাতে মুখ পরিষ্কার করে নিতে হবে। মেকআপ তোলার সাথে সাথে আপনার ত্বককে মসৃণও করে তুলবে নারকেল তেল।
বার্ধক্য প্রতিরোধক হিসেবে কাজ করে
বয়সের সাথে সাথে ত্বকে বার্ধক্যের ছাপ পরতে শুরু করে এবং বিভিন্ন ধরনের সমস্যাও দেখা দেয়। নারকেল তেল সেসব খুব সহজেই সমাধান করে দিতে পারে। এটি ত্বকের গভীরে গিয়ে আপনার ত্বককে ভেতর থেকে মসৃণ করে এবং ত্বককে পুনর্জীবিত করে তোলে। তাহলে এখন ঘরে বসেই ঘরোয়া উপাদান ব্যবহার করে নিজের ত্বককে নানান সমস্যার হাত থেকে রক্ষা করতে পারবেন।
লিপ বাম হিসেবে কাজ করে নারকেল তেল
ঠোঁট ফাটার সমস্যায় আমরা সবাই ভুগি। শীতকালে যেন এর হাত থেকে কেউই রক্ষা পাইনা। নারকেল তেল ব্যবহার করলে এই সমস্যার সমাধান চটজলদি পেয়ে যেতে পারি। অনেকেরই হয়ত জানা নেই যে নারকেল তেল আমাদের ঠোঁট ফাটার হাত থেকে বাঁচাতে পারে। রোজ ঠোঁটে নারকেল তেল লাগালে ঠোঁটের মরা চামড়া উঠে যাবে এবং ঠোঁট মসৃণ ও সুন্দর থাকবে।
ফাঙ্গাল ইনফেকশন রোধ করে
আপনি যদি ফাঙ্গাল ইনফেকশনের সমস্যায় পরেন তাহলে বাইরে কোথাও না গিয়ে আপনার ঘরের নারকেল তেলটি ব্যবহার করুন। নারকেল তেলে রয়েছে অ্যান্টি-ফাঙ্গাল গুনাগুণ যা আপনাকে ফাঙ্গাল ইনফেকশনের হাত থেকে রক্ষা করবে।
নারকেল তেল সানস্ক্রিন হিসেবেও কাজ করে
রোদে পুড়ে ত্বক কালো হয়ে গেছে? বিভিন্ন পণ্য ব্যবহার করেও সুফল পাচ্ছেন না? তাহলে এবার নারকেল তেল ব্যবহার করে দেখুন, আপনার সমস্যার সমাধান খুঁজে পাবেন। নারকেল তেল ত্বককে ইউ ভি রেডিয়েশন থেকে বাঁচায়। তাই বাইরে যাবার হবার আগে মুখে নারকেল তেল লাগিয়ে বেরোতে ভুলবেন না।
এছাড়াও নারকেল তেল চুলের যত্নে দারুণ উপকারী। চুল পরে যাওয়া থেকে শুরু করে, চুল রুক্ষ হয়ে যাওয়া, চুলের ডগা ফেটে যাওয়া সব সমস্যার যেন একটাই সমাধান। সপ্তাহে ২ থেকে ৩ দিন নারকেল তেল একটু গরম করে চুলের গোঁড়ায় গোঁড়ায় লাগালে চুলের গোঁড়া শক্ত হয় এবং চুল পরা বন্ধ হয়ে যাবে।
আমাদের অনেকেরই চুল রোদে পুড়ে লালচে হয়ে যায়। সেই সমস্যার সমাধানও নারকেল তেল দ্বারা সম্ভব। নিয়ম করে চুলে তেল লাগালে আস্তে আস্তে আপনার চুল আগের মতো সুন্দর ও ঝলমলে হয়ে যাবে। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া।
এবি/এনজে/এসএন