• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

ভেনেজুয়েলার তেল বিক্রির অর্থ কাতারে রাখছে যুক্তরাষ্ট্র, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

ভেনেজুয়েলার তেল বিক্রির অর্থ কাতারে রাখছে যুক্তরাষ্ট্র, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক

ভেনেজুয়েলার তেল বিক্রি করে যুক্তরাষ্ট্র যে বিপুল অর্থ সংগ্রহ করছে, তা কাতারের একটি ব্যাংকে রাখা হচ্ছে—যা নিয়ে স্বচ্ছতা ও আইনি বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। বুধবার (১৪ জানুয়ারি) ট্রাম্প প্রশাসন জানায়, প্রথম ধাপে তেল বিক্রি থেকে প্রায় ৫০ কোটি ডলার পাওয়া গেছে। ভবিষ্যতে এ অঙ্ক আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলা আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থায় বিচ্ছিন্ন থাকায় অর্থ সরাসরি সেখানে পাঠানো হয়নি। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, এই অর্থ ধাপে ধাপে ভেনেজুয়েলায় পৌঁছাবে এবং খাদ্য, ওষুধ ও জরুরি খাতে ব্যয় হবে।

তবে কাতারে অর্থ রাখাকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন বলেন, জব্দ করা সম্পদ অফশোর অ্যাকাউন্টে রাখার কোনো আইনি ভিত্তি নেই। বিশেষজ্ঞদের মতে, তদারকির অভাবে এটি অপব্যবহারের আশঙ্কা তৈরি করছে।

১৬ জানুয়ারি ২০২৬, ০৭:১৮পিএম, ঢাকা-বাংলাদেশ।