• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

সংকটে সচেতন হোন শান্তিতে থাকুন

সংকটে সচেতন হোন শান্তিতে থাকুন

প্রতিকী ছবি

ফিচার ডেস্ক

বৈশ্বিক অর্থনীতিতে টান পড়েছে। দেশে দেশে বেড়েছে মূল্যস্ফীতি-মুদ্রাস্ফীতি। জীবনযাত্রার ব্যয় নির্বাহ করতে গিয়ে মানুষ পড়েছে বিপাকে। শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপালে টালমাটাল অবস্থা। তবে সবচেয়ে ভয়াবহ সংকটের মুখে পড়েছে শ্রীলঙ্কা। মালদ্বীপেও সংকটের পূর্বাভাস চলছে। বাংলাদেশেও জ্বালানি সংকট তৈরি হতে পারে। আর জ্বালানি সংকট তৈরি হলে দেশের জ্বালানি নির্ভর বিদ্যুৎ, কৃষিপণ্য ও অন্যান উৎপাদন প্রক্রিয়ায় সেই প্রভাব পড়বে।

পরিস্থিতি আঁচ করতে পেরে এরই মধ্যে সরকার জ্বালানিনির্ভর বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ ঘোষনা করেছে। বিদ্যুতের অযাচিত ব্যবহার বন্ধে সরকার সচেতনতামূলক কর্মসূচিও হাতে নিয়েছে। দেশের বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সাভাবিক রাখতে সরকার চেষ্টা করে যাচ্ছে। চলমান এ সংকট মোকাবিলায় সরকারের পাশাপাশি নাগরিকদেরও সচেতন ও সচেষ্ট হতে হবে। জাতীয় সম্পদ ব্যবহারে মিতব্যয়ী হতে হবে। বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেল ব্যবহারে সবাইকে সংযমী হতে হবে।

বাসা-বাড়িতে আপনার দায়িত্ব

বাসা-বাড়িতে অবস্থানকালীন বিদ্যুৎ, গ্যাস ও পানির লাইন ঠিকঠাক আছে কিনা খেয়াল রাখুন। বিনাপ্রয়োজনে বৈদ্যুতিক ফ্যান, মোটর, লাইট, হিটার ও অন্যান্য যন্ত্র চালু রাখবেন না।

গ্যাস জাতীয় সম্পদ। এই সম্পদ অপচয় করবেন না। রান্না শেষে গ্যাসের চুলা বন্ধ করে দিন। আপনি একজন সচেতন মানুষ, বাসায় থাকা গ্যাসের চুলা বন্ধ আছে কিনা তা নিশ্চিত করাও আপনার দায়িত্ব।

পানি একটি অপরিহার্য্য প্রাকৃতিক সম্পদ। তাই পানির অপচয় রোধ করুন। পৌরসভা কিংবা সিটি করপোরেশন কর্তৃক সরবরাহকৃত পানির লাইন চেক করুন। পানি অপচয় হচ্ছে কিনা সে ব্যাপারে সজাগ থাকুন। বাড়ির সবাইকে পরিমিত পানি ব্যবহারে উদ্বুদ্ধ করুন।

কর্মস্থলে আপনার দায়িত্ব

চলমান সংকটে কর্মস্থলে আপনার দায়িত্ব আরও বেশি। কর্মস্থলে প্রবেশের পর অপ্রয়োজনীয় বৈদ্যুতিক লাইট, ফ্যান ও অন্যান্য সংযোগ বন্ধ করুন। কর্মস্থলে কর্মরত অন্যান্য সহকর্মীদের এ ব্যাপারে আরও বেশি সচেতন করাও আপনার দায়িত্ব। কর্মস্থল ত্যাগ করার আগে প্রতিদিন সব বৈদ্যুতিক লাইট, ফ্যান, এসি, এয়ারকুলার ও অন্যান্য সংযোগের সুইচ বন্ধ করুন।

আপনি কি জানেন, আপনার আমার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা দেশের বড় ধরণের সংকট মোকাবিলায় বিরাট ভূমিকা রাখতে পারে। তাই, সচেতন হোন, শান্তিতে থাকুন।

২১ জুলাই ২০২২, ০৯:৪৯এএম, ঢাকা-বাংলাদেশ।