যাত্রা শুরু করল ‘ফেইথ লাইফস্টাইল’
রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে নতুন ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘ফেইথ লাইফস্টাইল’ (FAYTH Lifestyle)-এর যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) ব্র্যান্ডটির নতুন শোরুম উদ্বোধন করা হয়।
বসুন্ধরা সিটির লেভেল-৩ এর ব্লক-ডি-তে অবস্থিত ৩১, ৩২ ও ৩৩ নম্বর দোকানে এই শোরুম চালু করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ২১.১ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।
উদ্যোক্তা হাফেজ মহিবুল্লাহ জানান, এটি ব্র্যান্ডটির প্রথম শাখা। পর্যায়ক্রমে সারাদেশে ২০ থেকে ৩০টি শোরুম চালুর পরিকল্পনা রয়েছে। প্রতিটি শোরুমে ৫ থেকে ৬ জন কর্মী কাজ করবেন এবং নিজস্ব ফ্যাক্টরির মাধ্যমে উৎপাদন পরিচালিত হবে। এ উদ্যোগের ফলে ভবিষ্যতে প্রায় এক হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।