• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত বাংলাদেশ সম্ভব নয়: সরদার জাহাঙ্গীর

ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত বাংলাদেশ সম্ভব নয়: সরদার জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক

পাবনা-১ আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী সরদার এম জাহাঙ্গীর হোসাইন বলেছেন, “বিএনপি বিশ্বাস করে ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়। তাই সবাই মিলেমিশে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে।”

পাবনার বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শনে মঙ্গলবার তিনি এসব কথা বলেন। এসময় তার সাথে ছিলেন ছাত্রদল, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী।

সরদার এম জাহাঙ্গীর হোসাইন আরও বলেন, সংখ্যালঘু জনগোষ্ঠী নিয়ে বিএনপির কোনও ভেদাভেদ নেই।

“বিএনপির কাছে সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই। আমরা চাই প্রত্যেক নাগরিক নিরাপদে এবং আনন্দঘন পরিবেশে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করুক। সমাজে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখা সকলের কর্তব্য,” তিনি যোগ করেন।

এ সময় তিনি সরকারের কাছে আহ্বান জানান, সব ধর্মের উৎসবকে সম্মান জানাতে হবে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নেতার এই বক্তব্যে সম্প্রদায়ের মধ্যে শান্তি ও ঐক্যের বার্তা প্রবাহিত হয়েছে।

০১ অক্টোবর ২০২৫, ০৮:৩০এএম, ঢাকা-বাংলাদেশ।