• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

তারেক রহমানের বার্তা নিয়ে তৃণমূলে সরদার জাহাঙ্গীর

তারেক রহমানের বার্তা নিয়ে তৃণমূলে সরদার জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা উল্লেখ করে পাবনা-১ আসনের মনোনয়ন প্রত্যাশী সরদার এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, আগামী দিনের রাজনীতি হবে তৃণমূল মানুষের প্রত্যাশার প্রতিফলন। তিনি বলেন, সাধারণ জনগণ এমন নেতা চান যিনি কৃষক, দিনমজুর, বেকার যুবক ও নিম্নবিত্ত পরিবারের কথা চিন্তা করে রাজনীতি করবেন।

বৃহস্পতিবার পাবনার সাঁথিয়া উপজেলায় এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও তৃণমূলের কৃষক-শ্রমিকদের উপস্থিতিতে সরদার এম জাহাঙ্গীর হোসেন জানান, কৃষকদের জন্য তারেক রহমান কৃষি কার্ড চালু করবেন যাতে তারা ন্যায্যমূল্যে সার, কীটনাশক ও বীজ ক্রয় করতে পারেন। পাশাপাশি কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করে লাভজনক বাজার ব্যবস্থা গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে, যার মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ে সহায়তা পাবেন সাধারণ মানুষ। একইসাথে চিকিৎসা সেবা সহজলভ্য করতে মেডিকেল কার্ডের ব্যবস্থা করা হবে, যাতে দরিদ্র মানুষ হাতের নাগালেই স্বাস্থ্যসেবা পেতে পারেন। এসব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগ।

সরদার এম জাহাঙ্গীর হোসেন আশ্বাস দেন, আগামীতে যদি তিনি নির্বাচিত হন তবে এলাকার সাধারণ মানুষের জন্য রাস্তাঘাট উন্নয়ন, বেকারদের কর্মসংস্থান এবং সন্ত্রাস, দখল-লুটপাট বন্ধে কার্যকর ব্যবস্থা নেবেন।

আলোচনা সভায় স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

০২ অক্টোবর ২০২৫, ০১:৪৯পিএম, ঢাকা-বাংলাদেশ।