• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

সাঁথিয়া প্রেসক্লাবে যুবদল নেতার মতবিনিময়

সাঁথিয়া প্রেসক্লাবে যুবদল নেতার মতবিনিময়

উপজেলা প্রতিনিধি

সাঁথিয়া প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সরদার এম জাহাঙ্গীর হোসেন।

রবিবার সকালে প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময়ের সময় প্রেসক্লাবের পক্ষ থেকে ভবনের উন্নয়ন কাজে সহযোগিতা কামনা করা হলে, সরদার এম জাহাঙ্গীর হোসেন আশ্বাস দেন যে তিনি তথ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ ও ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সহযোগিতার ব্যবস্থা করবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আগামী নির্বাচনে দলের পক্ষ থেকে যদি সিদ্ধান্ত আসে এবং সাঁথিয়ার জনগণ আমাকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেন, তাহলে আমি এলাকার উন্নয়নে কাজ করতে চাই। বিশেষ করে কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর উদ্যোগ নেব, বেকার যুবকদের জন্য কর্মমুখী শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং চিকিৎসা সেবার জন্য কুইক সার্ভিস মেডিকেল টিম গঠন করব।”

তিনি আরও বলেন, “সাঁথিয়ার উন্নয়ন ও জনগণের কল্যাণে আমি সব সময় জনগণের পাশে থাকতে চাই।”

০৮ অক্টোবর ২০২৫, ০৫:১৫এএম, ঢাকা-বাংলাদেশ।