ফুলপুরে যুবদলের আনন্দ শোভাযাত্রা
জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (২৯ অক্টোবর) ময়মনসিংহের ফুলপুরে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বর্ণিল আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিনের নেতৃত্বে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এতে সমাপনী বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি এ্যাডভোকেট আলহাজ্ব আবুল বাসার আকন্দ। তিনি সাবেক সংসদ সদস্য।
তিনি ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী।