তারেক রহমানের ৬১তম জন্মদিনে সাঁথিয়ায় শিক্ষা উপকরণ বিতরণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে সাঁথিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ও পাবনা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক এস এম ফয়সাল রহমান নাইসের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদ্য সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং পাবনা-০১ (সাঁথিয়া) বিএনপির মনোনয়ন প্রত্যাশী সরদার এম. জাহাঙ্গীর হোসেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. সেলিম খান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ ত্রাণ ও দুর্যোগ সম্পাদক হোসাইন খান, উপজেলা ছাত্রনেতা হাবিব খান, সরকারি শহীদ বুলবুল কলেজ ছাত্রনেতা আসিফ খান, আতাইকুলা সরকারি ডিগ্রি কলেজের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর হাসান ও সদস্য ওসমান, সাঁথিয়া সরকারি ডিগ্রি কলেজের সদস্য সচিব সালমান বিশ্বাস ও যুগ্ম আহ্বায়ক শ্রাবণ, বেড়া সরকারি ডিগ্রি কলেজের সদস্য সচিব আসিফ আরিয়ান ও ১ নং সদস্য পিয়াস হাসান, উপজেলা ছাত্রদল নেতা সরদার হৃদয়, রিজভীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।