• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

রাজনীতিবিদরা সৎ হলে প্রশাসন দুর্নীতিমুক্ত হতে বাধ্য: জামায়াত প্রার্থী

রাজনীতিবিদরা সৎ হলে প্রশাসন দুর্নীতিমুক্ত হতে বাধ্য: জামায়াত প্রার্থী

উপজেলা প্রতিনিধি

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ আনোয়ার হোসেন সুজন বলেছেন, “দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের দলের প্রধান উদ্দেশ্য।”

২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার স্থানীয় ঘাসফড়িং রেস্টুরেন্টে গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন— জামায়াতে ইসলামী তারাকান্দা উপজেলা শাখার আমির মোঃ আব্দুল হান্নান, ফুলপুর উপজেলা শাখার সাবেক সেক্রেটারি জালাল উদ্দিন, পৌর শাখার আমির আতিকুর রহমান আতিক, সেক্রেটারি আজিজুর রহমান, এবং ইসলামী ছাত্র শিবির তারাকান্দা শাখার সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ।

এক প্রশ্নের জবাবে প্রার্থী আনোয়ার হোসেন সুজন বলেন, “রাজনীতিবিদরা সৎ হলে প্রশাসনও দুর্নীতিমুক্ত হতে বাধ্য। জনগণের ভাগ্য পরিবর্তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

তিনি দেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিক সমাজের সহযোগিতা কামনা করেন।

২৮ নভেম্বর ২০২৫, ০৩:৪৯এএম, ঢাকা-বাংলাদেশ।