• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

অর্থনীতি ও সাংবাদিকতার প্রামাণ্য দলিল ফারুক মেহেদীর দুই বই

অর্থনীতি ও সাংবাদিকতার প্রামাণ্য দলিল ফারুক মেহেদীর দুই বই

নিজস্ব প্রতিবেদক

সিনিয়র সাংবাদিক ও কালের কণ্ঠের হেড অব নিউজ ফারুক মেহেদীর লেখা দুই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বই দুটি হলো— ‘সংকট-সম্ভাবনার অর্থনীতি সেরাদের মুখোমুখি’ ও ‘আমার সেরা লিড নিউজ’।

মঙ্গলবার বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে অয়ন প্রকাশন এই অনুষ্ঠানের আয়োজন করে।

 

বই দুটির মোড়ক উন্মোচন করেন অর্থনীতি বিশ্লেষক মামুন রশীদ। প্রধান অতিথি ছিলেন এমআরএ-র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ হেলাল উদ্দিন। সভাপতিত্ব করেন মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
রয়্যাল ইউনির্ভাসিটি ওফ ঢাকা এর উপাচার্য প্রফেসর ড. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বই দুটি দেশের অর্থনীতির গতি-প্রকৃতি ও বাঁক বদলের প্রামাণ্য দলিল। সাংবাদিকতার শিক্ষার্থী ও গবেষকদের জন্য এগুলো গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করবে।

ফারুক মেহেদী জানান, বই দুটিতে ২০২১ থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার এবং ২০১০ থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ের সেরা লিড নিউজগুলো স্থান পেয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, সাপ্তাহিক অভিভাবক সম্পাদক তাহাজীব হাসান প্রমুখ।

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৫পিএম, ঢাকা-বাংলাদেশ।