এমআরএ-এর দাপ্তরিক লেনদেন আধুনিকায়ন করবে যমুনা ব্যাংক
মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এবং যমুনা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় এমআরএ প্রাঙ্গণে বিনামূল্যে পেরোল ব্যাংকিং সেবা (Payroll Banking Services) প্রদান এবং সিআরএম (CRM) বুথ স্থাপন করবে যমুনা ব্যাংক।
এমআরএ-এর দাপ্তরিক ব্যাংকিং কার্যক্রম আধুনিকায়ন এবং কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ব্যবস্থাপনা সহজ করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এমআরএ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এমআরএ-এর পক্ষে নির্বাহী পরিচালক মো: নূরে আলম মেহেদী এবং যমুনা ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এ.কে.এম. আতিকুর রহমান চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এমআরএ-এর ফিন্যান্স, ফান্ড ম্যানেজমেন্ট ও হিসাব বিভাগের পরিচালক কে.এ.এম.এম. রইসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে এমআরএ-এর আর্থিক লেনদেন আরও গতিশীল ও প্রযুক্তিনির্ভর হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
[সূত্র: প্রেস বিজ্ঞপ্তি]