মহাসচিব অবান্তর কথা বলেন না: বিএনপি মিডিয়া সেল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে জানিয়েছেন যে, ভারতের দৈনিক পত্রিকা “এই সময়”-এ প্রকাশিত সাক্ষাৎকারে তিনি যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপিত হয়েছে। তিনি জানিয়েছেন, তিনি কোনো ধরনের এমন বক্তব্য দেননি যা বিভিন্ন বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, “সাক্ষাৎকারের ভিত্তিতে ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা বিভ্রান্তিকর। আমি কখনো কোনো অবান্তর বা ভিত্তিহীন বক্তব্য দিই না।”
তিনি সংবাদ প্রকাশের নিন্দা জানিয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেছেন। পাশাপাশি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন, এমন বিভ্রান্তিকর সংবাদ পুনরায় প্রকাশ থেকে বিরত থাকুন।
মঙ্গলবার বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানান।