স্বাস্থ্য-শিক্ষা-কৃষি কার্ড: নতুন বাংলাদেশ গঠনে এ্যানির প্রতিশ্রুতি
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারকে একটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে।
তিনি জানান, কার্ডের আওতায় স্বাস্থ্য, শিক্ষা ও কৃষিক্ষেত্রের সুবিধা থাকবে। স্বাস্থ্য কার্ডের মাধ্যমে সরকারি হাসপাতালে ফ্রি চিকিৎসা, ওষুধ ও অপারেশন সুবিধা পাবেন। শিক্ষাখাতে বিনামূল্যে পড়াশোনা ও বই সরবরাহ করা হবে। কৃষি কার্ডের মাধ্যমে কৃষকরা বীজ, সারসহ বিভিন্ন সুবিধা পাবেন।
এ্যানি আরও বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে কম টাকায় রেশন ও পণ্য কেনার সুযোগ থাকবে। এছাড়া রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মাদরাসা, সমাজ ও আশ্রয়কেন্দ্রের উন্নয়নসহ আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে কাজ করা হবে।
এই সময় উপস্থিত ছিলেন বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী এ্যানি, চন্দ্রগঞ্জ থানা বিএনপি সভাপতি এম বেল্লাল হোসেন, সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া ও জেলা মহিলা দলের নেতারা।