বিশ্ব দৃষ্টি দিবস ২০২৫ উদযাপন করেছে সাজেদা ফাউন্ডেশন
ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৫ উপলক্ষে সাজেদা ফাউন্ডেশন ও ভিশন স্প্রিং-এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) একটি বিশেষ চক্ষু সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “আপনার চোখকে ভালোবাসুন” প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচি অনুষ্ঠিত হয় ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম।
কর্মসূচিতে ২৩০ জনের চোখ পরীক্ষা করা হয় এবং ১২৪ জনকে স্বল্পমূল্যে রিডিং গ্লাস প্রদান করা হয়। অতিথিরা উদ্যোগটিকে প্রশংসা করে ভবিষ্যতেও এমন সেবা অব্যাহত রাখার আহ্বান জানান।
দেশের ২৫টি জেলায় একযোগে চক্ষু সেবা কর্মসূচি আয়োজন করেছে সাজেদা ফাউন্ডেশন, যা দৃষ্টিশক্তি সংরক্ষণ ও মানুষের জীবনমান উন্নয়নে অবদান রাখছে।