• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

দেশেই উৎপাদন হবে বালাইনাশক

দেশেই উৎপাদন হবে বালাইনাশক

নিজস্ব প্রতিবেদক

দেশেই উৎপাদন হবে সব ধরনের বালাইনাশক ও কীটনাশক। এর ফলে আমদানির ওপর নির্ভরতা কমে রপ্তানির সুযোগও তৈরি হবে।

সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় স্থানীয়ভাবে বালাইনাশক উৎপাদন ও রপ্তানির দ্বার উন্মোচনে দুটি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে—ওষুধ প্রশাসনের মতো ব্যবস্থা গড়ে তুলে বালাইনাশক উৎপাদন নিয়ন্ত্রণ করা এবং কাঁচামালের তালিকা শুল্ক সুবিধার জন্য এনবিআরে পাঠানো।

বর্তমানে দেশের বালাইনাশক বাজারের আকার প্রায় ৭ হাজার ৫০০ কোটি টাকা, যার ৯৫ শতাংশই বিদেশি কোম্পানির দখলে। স্থানীয় উৎপাদনকারীদের হিস্যা মাত্র ৪ শতাংশ।

বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কেএসএম মোস্তাফিজুর রহমান বলেন, সরকারের এই সিদ্ধান্ত কৃষক ও দেশীয় শিল্পের জন্য বড় স্বস্তির খবর। আগামী ২-৩ বছরের মধ্যে দেশেই চাহিদা পূরণ ও রপ্তানির সম্ভাবনা তৈরি হবে।

২৩ অক্টোবর ২০২৫, ০৯:২২এএম, ঢাকা-বাংলাদেশ।