সাঁথিয়ায় যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাঁথিয়া পৌর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পৌর যুবদলের আহ্বায়ক এস এম মাসুদ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (চায়না) সরদার এম জাহাঙ্গীর হোসেন।
সরদার জাহাঙ্গীর বলেন, “বৃক্ষরোপণ পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাণীকুলের বাসযোগ্য পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এসময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবক দলের সদস্যরা। কর্মসূচির অংশ হিসেবে সরকারী সাঁথিয়া পাইলট উচ্চ বিদ্যালয় ও থানা কমপ্লেক্সসহ পৌর এলাকার বিভিন্ন স্থানে ফলজ গাছ রোপণ করা হয়।