• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

ড. ওয়ালি তসর উদ্দিনকে ইবিএফসিআই-এর সম্মাননা

ড. ওয়ালি তসর উদ্দিনকে ইবিএফসিআই-এর সম্মাননা

নিজস্ব প্রতিবেদক

ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (EBFCI) এক অনুষ্ঠানের মাধ্যমে ড. ওয়ালি তসর উদ্দিনকে বিশেষ সম্মাননা দেয়। এটি ছিল সংগঠনের বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগ। গত বুধবার ঢাকার হায়াত প্লেসে অনুষ্ঠিত হয়।

ড. তসর উদ্দিন স্কটল্যান্ডে বাংলাদেশের নবনিযুক্ত অনারারি কনসাল। তার এই বিশেষ নিযুক্তি উদযাপন করতেই এই আয়োজনের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানটি একইসাথে বিজনেস নেটওয়ার্কিং রিসেপশনে পরিণত হয়।

ইবিএফসিআই বাংলাদেশ চ্যাপ্টারের কান্ট্রি হেড মোহাম্মদ আলী টিঙ্কুর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

এরপর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, বিজিএমইএ-এর সাবেক সভাপতি ফারুক হাসান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বক্তব্য রাখেন।

মূল বক্তব্যে ড. ওয়ালি তসর উদ্দিন বাংলাদেশ ও স্কটল্যান্ডের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং শিক্ষা খাতে সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বক্তারা বৈশ্বিক বাজারে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই শিল্পায়নের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি নীতিনির্ধারক ও বিনিয়োগকারীদের মধ্যে ফলপ্রসূ আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।

১০ জানুয়ারি ২০২৬, ০৫:০১এএম, ঢাকা-বাংলাদেশ।