সাংবাদিক ফারুক মেহেদীর দুই বইয়ের প্রকাশনা উৎসব মঙ্গলবার
সিনিয়র সাংবাদিক ও কালের কণ্ঠের হেড অব নিউজ ফারুক মেহেদীর নতুন দুটি বইয়ের প্রকাশনা উৎসব আগামী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় রাজধানীর বাংলামটরে বিশ্বসাহিত্য কেন্দ্র ভবনের ‘বাতিঘর’-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ফারুক মেহেদীর প্রকাশিতব্য বই দুটির শিরোনাম— ‘সংকট-সম্ভাবনার অর্থনীতি: সেরাদের মুখোমুখি’ এবং ‘আমার সেরা লিড নিউজ’। অয়ন প্রকাশন থেকে বই দুটি বাজারে আসছে।
বই দুটির মোড়ক উন্মোচন করবেন বিশিষ্ট অর্থনীতি বিশ্লেষক ও ব্যাংকার মামুন রশীদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)-র নির্বাহী ভাইস চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন।
স্যার উইলিয়াম বিভারিজ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) প্রেসিডেন্ট দৌলত আক্তার মালা এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।