মো. মতিউর রহমান আর নেই
বিশিষ্ট ব্যক্তিত্ব মো. মতিউর রহমান আজ (১০ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি পরিবার-পরিজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ এশা চরহোসেনপুর নলুয়াপড়া জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে চরশিহারী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মরহুমের আত্মার মাগফিরাত কামনায় তার পরিবার সকলের কাছে দোয়া প্রার্থনা করেছে।