• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

ফলাফলে হতাশ ইসলামী আন্দোলন: তিন ভাইয়ের কেউই জিতলেন না

ফলাফলে হতাশ ইসলামী আন্দোলন: তিন ভাইয়ের কেউই জিতলেন না

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক প্রচারণা চালিয়েও প্রত্যাশিত ফল পায়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি ২৫৩টি আসনে প্রার্থী দিলেও জয় পেয়েছে মাত্র একটিতে। চরমোনাই পীর ও দলের আমির সৈয়দ রেজাউল করীম-এর তিন ভাই নির্বাচনে অংশ নিয়েও কেউ বিজয়ী হতে পারেননি।
দলের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ ফয়জুল করীম বরিশাল-৫ আসনে দ্বিতীয় এবং বরিশাল-৬ আসনে তৃতীয় হন। এছাড়া বরিশাল-৪ আসনে সৈয়দ ইছহাক মুহাম্মদ আবুল খায়ের এবং ঢাকা-৪ আসনে সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ পরাজিত হন।
নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট না থাকায় ভোট বিভক্ত হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। ধর্মীয় প্রভাব থাকলেও তা এখনো বড় রাজনৈতিক ভোটব্যাংকে রূপ নেয়নি বলে মনে করছেন।

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৪এএম, ঢাকা-বাংলাদেশ।