• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

ছাত্রদলের উদ্যোগে ‘হিফযুল কোরআন ও কোরআন তেলাওয়াত' প্রতিযোগিতা উদ্বোধন রবিবার

ছাত্রদলের উদ্যোগে ‘হিফযুল কোরআন ও কোরআন তেলাওয়াত' প্রতিযোগিতা উদ্বোধন রবিবার

নিজস্ব প্রতিবেদক

পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ‘হিফযুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা-২০২৬’ এর উদ্বোধন আগামীকাল রোববার (১ মার্চ) অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে সকাল ১০টা ৩০ মিনিটে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, প্রতিযোগিতার প্রথম দিনের প্রাথমিক বাছাই পর্ব সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। এতে দেশের বিভিন্ন পর্যায়ের প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন এবং যোগ্য প্রতিযোগীদের পরবর্তী ধাপের জন্য নির্বাচিত করা হবে।

তিনি আরো বলেন, পবিত্র কোরআনের শিক্ষা ও চর্চা বিস্তারের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে কোরআনের প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং ধর্মীয় মূল্যবোধ চর্চায় উৎসাহিত করবে।

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৯এএম, ঢাকা-বাংলাদেশ।