• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

শিবির নিয়ে খুমেনী এহসানের মন্তব্য

শিবির নিয়ে খুমেনী এহসানের মন্তব্য

নিজস্ব প্রতিবেদক

শিবিরকে ঘিরে সাম্প্রতিক সমালোচনার প্রেক্ষিতে ভিন্ন মত প্রকাশ করেছেন জাপান প্রবাসী কথক খোমেনী ইহসান। শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ছাত্রশিবিরকে ‘গুপ্ত’ বলে অভিহিত করা নেতিবাচক নয়, বরং এটি একটি সাহসী ও ইতিবাচক বাস্তবতা প্রমাণ করেছে।

তিনি বলেন, “এটি সাহস ও বুদ্ধিমত্তার পরিচয়, যেখানে বিএনপি ১৬ বছর ধরে অভিযোগ করে আসছিল যে আওয়ামী লীগ যদি পুলিশের সহায়তা ছাড়া নামত তবে তারা হাসিনার পতন ঘটিয়ে দিত। কিন্তু গুপ্ত শিবির দেখিয়ে দিয়েছে যে পুলিশ তো বটেই, সেনাবাহিনী নামিয়ে হেলিকপ্টার থেকে গুলি চালানোর পরও জুলাই বিপ্লবে শেখ হাসিনাকে ভারতে পালিয়ে যেতে হয়েছে।”

বিএনপিকে উদ্দেশ করে খুমেনী এহসান আরও বলেন, “ছাত্রশিবিরকে গুপ্ত বলে গালি দেওয়া বিএনপির নির্লজ্জতা ও অকৃতজ্ঞতার শামিল। যাদের গুপ্ত বলা হচ্ছে— সাদিক কায়েম ও এসএম ফরহাদ, তারা নাহিদ ইসলামদের অনুপস্থিতিতে জুলাই বিপ্লবকে নেতৃত্ব দিয়েছেন।”

তিনি মনে করেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উচিত তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। খুমেনী এহসানের ভাষায়, “এই গুপ্তরা না থাকলে খালেদা জিয়া মুক্তি পাওয়ার আগেই মৃত্যুবরণ করতেন। আর তারেক রহমান সব মামলা শেষ হওয়ার পরও জুলাই বিপ্লবের পরে দেশে ফিরতে পারেননি।”

উল্লেখ্য, ২০১১ সালে কথক খোমেনী ইহসানের সংকলন বই ‘খোমেনী ২০১১’ প্রকাশিত হয়। তার একটি লেখা “শেখ মুজিব ফিরে এসেছেন” আলোচিত হয়। সেই লেখায় তিনি দেখিয়েছে— নিহত হওয়ার তিন দশকের বেশি সময় পরেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘিরেই বাংলাদেশের রাজনীতি আবর্তিত হচ্ছে। তাঁকে অস্বীকার করে কেউ রাজনীতি করতে পারছে না। খোমেনীর মতে, একুশ শতকের সাম্রাজ্যবাদী বিশ্ব বিন্যাসের ভেতরে থেকেও বাংলাদেশ মুজিবের দৃষ্টিভঙ্গি অনুযায়ী পুনর্গঠনের পথে এগোচ্ছে।

২২ আগস্ট ২০২৫, ০২:০৮এএম, ঢাকা-বাংলাদেশ।