ইসলামী আন্দোলনের জোট ত্যাগে জামায়াতের প্রতিক্রিয়া—‘রাজনীতিতে এমনটা হতেই পারে’
অনেক নাটকীয়তার পর জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, রাজনীতিতে এমন ঘটনা ঘটতেই পারে।
শুক্রবার সন্ধ্যায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ইসলামী আন্দোলনের জন্য সম্মানজনক সংখ্যক আসন রাখা হয়েছিল এবং বিষয়টি সব দলের যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে হয়েছিল। তবে তারা আলোচনায় অংশ নেয়নি।
এর আগে বিকেলে সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান আসন সমঝোতায় জামায়াতের ‘কর্তৃত্ববাদী আচরণে’ নিজেদের অপমানিত হওয়ার অভিযোগ তুলে জোট ছাড়ার ঘোষণা দেন। তিনি জানান, দলটি ২৬৮ আসনে এককভাবে নির্বাচনে অংশ নেবে।