• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

ফেসবুকে আয় করার সুযোগ আনছে মেটাভার্স

ফেসবুকে আয় করার সুযোগ আনছে মেটাভার্স

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে বেশি জনপ্রিয় টুইটার, ফেসবুক ও ইন্সটাগ্রাম। এর মধ্যে ইন্সটাগ্রাম ও ফেসবুক মেটাভার্সের প্রোডাক্ট। মেটাভার্সের অধীন ফেসবুক ও ইন্সটাগ্রাম। মেটা মূলত বাণিজ্যিক একটি প্লাটফর্ম হিসেবে বেশি পরিচিত। তাই তো, এবার তারা ফেসবুকে ডিজিটাল সম্পদ বিক্রির সুযোগ দিতে যাচ্ছে।

এ নিয়ে ডিজিটাল সম্পদ বিক্রির টুলের পরীক্ষা শুরু করেছে ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, মেটাভার্সে ভার্চুয়াল রিয়েলিটি হরাইজন ওয়ার্ল্ডস তৈরির একটি অংশ হিসেবে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

বিবৃতিতে মেটার পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিকভাবে হাত দিয়ে কাজ করার কিছু টুল বের করা হবে। এসব টুলের মাধ্যমে ব্যবহারকারীরা ভার্চুয়াল ক্লাস, গেমস, ফ্যাশন একসেসরিজ বানাতে পারবে। তবে এগুলো ভিআর হেডসেটে পাওয়া যাবে। আর এই টুল দিয়ে বিভিন্ন একসেসরিজ বানিয়ে ব্যবহারকারীরা তা বিক্রি করতে পারবেন।

ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স বলছে, আমেরিকার একদল হরাইজন ওয়ার্ল্ড ব্যবহারকারীদের ওপর ক্রিয়েটর বোনাস নামে আরও একটি প্রোগ্রামের পরীক্ষা চালাচ্ছে মেটা। এই প্রোগ্রামের আওতায় ব্যবহারকারীদের প্রতি মাসে মেটার নতুন টুল ব্যবহার করার ওপরে টাকা দেবে।

মেটাভার্সের মালিক জাকারবার্গ জানান, আমরা এখানে বিস্ময়কর একটি পৃথিবী বানাতে চাই। আর এটিকে সফল করতে প্রচুর ক্রিয়েটর দরকার, যারা নিয়মিত কাজ করবেন।

১৩ এপ্রিল ২০২২, ০৮:২৭এএম, ঢাকা-বাংলাদেশ।