বিশ্বের প্রথম হেলিকপ্টার
ছবি- সংগৃহিত
বাতাসের চেয়ে ভারী অথচ উড্ডয়নক্ষম আকাশযান হেলিকপ্টার। উর্দ্ধগতি সৃষ্টির মাধ্যমে এক বা একাধিক আনুভূমিক পাখার ঘুর্ণনের সাহায্যে, উড়োজাহাজের মত ডানার সম্মুখগতির সাহায্যে এই আকাশযান আকাশে উড়ে। হেলিকপ্টারের পাখাগুলো দুই বা ততোধিক ব্লেডের সমন্বয়ে গঠিত।
সংক্ষিপ্ত ইতিহাস
‘হেলিকপ্টার’ শব্দটি এসেছে মূলত ফরাসি `hélicoptère' শব্দ থেকে। এই শব্দটি ১৮৬১ সালে ‘গুস্তাভ দ্য পন্তন দ্য আমেকোর্ত’ ব্যবহার করেন। এই ফরাসি শব্দটির উৎস আবার গ্রীক ‘হেলিক্’ শব্দ থেকে। এর অর্থ ‘ঘুর্ণন’। এছাড়া কপ্তেরোন্ অর্থ ‘পাখা’।
হেলিকপ্টারের সবচেয়ে বড় সুবিধা হলো হেলিকপ্টার একেবারে খাড়া ভাবে উড়তে (take off) এবং নামতে (landing) পারে। এ জন্য এর কোন রানওয়ে প্রয়োজন হয় না। হেলিকপ্টারের পাখাই একে ওড়ার জন্য প্রয়োজনীয় উর্দ্ধচাপ সরবরাহ করে।
হেলিকপ্টারের জন্ম অনেক আগে, ১৯৪২ সালে ইগর সিকোরস্কির তৈরি করা নকশার হেলিকপ্টারই প্রথম বাণিজ্যিকভাবে উৎপাদিত হয়। প্রথম ধাপে ১৩১টি হেলিকপ্টার তৈরি করা হয়।