• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

বিশ্বখ্যাত টেক জায়ান্ট ইনটেলে যোগ দিলেন চুয়েট ছাত্র

বিশ্বখ্যাত টেক জায়ান্ট ইনটেলে যোগ দিলেন চুয়েট ছাত্র

নিজস্ব প্রতিবেদক

বিশ্বখ্যাত টেক জায়ান্ট কোম্পানি ইনটেলে যোগ দিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাকেশ সেন। তিনি চুয়েটের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ১১ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এর আগে নটরডেম কলেজে পড়াশোনা করেছেন রাকেশ।

জানা গেছে, চুয়েট থেকে পাস করার পর তিনি Intercloud Limited এ ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তিনি আমেরিকার University of Wisconsin Milwaukee থেকে যন্ত্রকৌশল এর উপর স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

এবার তিনি Intel এ LTD Thin Film Module Engineer পদে সম্প্রতি যোগ দিয়েছেন। তার আনুমানিক বেতন ৭৫ লাখ টাকা বলে জানা গেছে।

২২ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৫০পিএম, ঢাকা-বাংলাদেশ।