• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

রুমানা আহমেদ

রুমানা আহমেদ বাংলাদেশী মহিলা ক্রিকেটার। বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেট খেলেন। ডানহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি লেগ ব্রেক বোলার তিনি। তিনি বাংলাদেশের সেরা মহিলা অল-রাউন্ডারদের মধ্যে অন্যতম।

বিস্তারিত

বাতাবি লেবুর অজানা গুণ

বাতাবি লেবু। বাংলাদেশের লেবু জাতীয় ফলের মধ্যে অন্যতম ও জনপ্রিয় একটি ফল। সারা দেশেই ফলটি পাওয়া যায়। এলাকা ভেদে কোথাও ফলটির নাম বাতাবি লেবু, আবারও কোথাও এর নাম জাম্বুরা। ভিটামিন সি সমৃদ্ধ বাতাবি লেবুর এখন ভরা মৌসুম। বছরের এই সময়টাতে হাটে-বাজারে ও শহরে ভ্রাম্যমাণ ভ্যানে করে বাতাবি লেবু বিক্রি করতে দেখা যায়।

বিস্তারিত

মুনীর চৌধুরী

আবু নয়ীম মোহাম্মদ মুনীর চৌধুরী ছিলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক, ভাষাবিজ্ঞানী, বাগ্মী এবং বুদ্ধিজীবী। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন পাকিস্তানি সামরিক বাহিনী কর্তৃক বাংলাদেশী বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অন্যতম একজন শিকার।

বিস্তারিত

ওষুধিগুণে ভরা বেল পুষ্টিতেও সেরা

‘গাছে বেল পাকিলে তাতে কাকের কি’। এটি একটি গানের লাইন। আসলেই তো বেল পাকলে কাকের কোনো লাভ নেই। তবে মানুষের জন্য পাকা বেল যেন আশির্বাদ। গরমে প্রশান্তি পেতে এক গ্লাস ঠাণ্ডা বেলের শরবত সবার প্রাণ জুড়িয়ে দেয়। গ্রামাঞ্চলে আধাপাকা বেল পুড়িয়ে খাওয়ার প্রচলনও রয়েছে। বেল শুধু ফল হিসেবেই পুষ্টিগুণে ভরপুর নয়, বেলের পাতাও ভেষজগুণে ভরপুর।

বিস্তারিত

মৌসুমি ফলের তালিকায় যখন গাব

গাব আমাদের দেশে অতি পরিচিত একটি ফল। কোষযুক্ত এই ফল বেশ মিষ্টি ও সুস্বাদু। গাব দেখতে যেমন সুন্দর, পুষ্টিগুণেও তেমনি সেরা। অনেক বিদেশি ফলের চেয়েও গাব পুষ্টিগুণে এগিয়ে। দেশে কয়েক প্রজাতির গাব পাওয়া যায়। তাই গাবের বহুবিধ ব্যবহারও প্রচলিত রয়েছে।

বিস্তারিত

ড. শহিদুল আলম

ড. শহিদুল আলম একজন স্বনামধন্য বাংলাদেশী আলোকচিত্রশিল্পী, সাংবাদিক ও সমাজকর্মী। তিনি দৃক পিকচার লাইব্রেরির প্রতিষ্ঠাতা।

বিস্তারিত

সূর্য সেন

সূর্য সেন বা সূর্যকুমার সেন যিনি মাস্টারদা নামে সমধিক পরিচিত। ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা হিসেবে পরিচিত ব্যক্তিত্ব। পূর্ববঙ্গে জন্ম নেওয়া এই বাঙালি বিপ্লবী তৎকালীন ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন এবং নিজ জীবন বলিদান করেন।

বিস্তারিত

'পল্লীকবি' জসীম উদ্দীন

'পল্লীকবি' জসীম উদ্দীন একজন বাঙালি কবি, গীতিকার, ঔপন্যাসিক ও লেখক। তিনি আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি। পল্লী কবির অমর সৃষ্টির মধ্যে রয়েছে, নকঁশী কাথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট, এক পয়সার বাশিঁ, রাখালি, বালুচর প্রভৃতি। তার কবিতা বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।

বিস্তারিত

মুহম্মদ কুদরাত-এ-খুদা

মুহম্মদ কুদরাত-এ-খুদা বা ড. কুদরাত-এ-খুদা ছিলেন একজন বাংলাদেশী রসায়নবিদ, গ্রন্থকার এবং শিক্ষাবিদ। তার আবিষ্কারের মধ্যে পাট ও পাটকাঠি থেকে রেয়ন, পাটকাঠি থেকে কাগজ এবং রস ও গুড় থেকে মল্ট ভিনেগার আবিষ্কার উল্লেখযোগ্য। এছাড়াও তিনি বনৌষধি, গাছগাছড়ার গুণাগুণ, পাট, লবণ, কাঠকয়লা, মৃত্তিকা ও অনান্য খনিজ পদার্থ নিয়েও গবেষণা করেন। বিজ্ঞানী হিসাবে তার ও তার সহকর্মীদের ১৮টি আবিষ্কারের পেটেন্ট রয়েছে, যার মধ্যে ৯টি পাটসংক্রান্ত।

বিস্তারিত

স্বর্গীয় ফল ডুমুর, পুষ্টিগুণে ভরপুর

পবিত্র কুরআনে একটি সুরা আছে, যার নাম ‘ত্বীন’। ‘ত্বীন’ মূলত একটি ফলের নাম। কিন্তু আপনারা কী জানেন, ত্বীন ফল আসলে কী? ত্বীন ফল আমাদের দেশে প্রচুর পরিমাণে পাওয়া যায়। ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মেও ত্বীন ফলের কথা উল্লেখ রয়েছে। এই ত্বীন ফল মূলত ‘ডুমুর’। যা আমাদের হাতের কাছেই রয়েছে। হিন্দু বা সনাতনী ধর্মের ধর্মীয় গ্রন্থে এই ফলের নাম ‘অশ্বত্থ’ বলে উল্লেখ করা হয়েছে।

বিস্তারিত