• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

মনের রঙে ঘর সাজাবেন যেভাবে

রুচিশীল মানুষের ঘরে গেলেই রুচিবোধ চেনা যায়। মানুষ তার সখের বাড়ি ও ঘর মনের মতো করে সাজাতে চায়। ঘর সাজানো গোছানো থাকলে মন ভালো থাকে। ঘর-বাড়ি সাজানোর ব্যাপারে সবার পছন্দ ও রুচি এক নয়। তাই, আপনি আপনার পছন্দেই পরিপাটি করে সাজান আপনার ঘর।

বিস্তারিত

যেসব খাবারে দূর হবে অ্যাসিডিটি

ভেজাল খাবার ও খাবারে অতিরিক্ত তেল-মসলার ব্যবহার অ্যাসিডিটি বৃদ্ধির অন্যতম কারণ। আমাদের খাদ্যাভ্যাস ও অনিয়মিত খাদ্যগ্রহণের ফলেও অ্যাসিডিটি বেড়ে যায়। বর্তমানে অ্যাসিডিটিতে ভুগছেন না, এমন প্রাপ্তবয়স্ক মানুষ পাওয়া ভার। পেট জ্বালাপোড়া, পেট ফাপা, পেট ফুলে যাওয়া, বদহজম সহ পেটের সমস্যা অ্যাসিডিটির কারণে হয়।

বিস্তারিত

ডাবের পানির যাদুকরি গুণাগুণ

তীব্র গরমে প্রশান্তি পেতে শীতল পানির লা জবাব। ফ্রিজে রাখা শীতল পানি শরীরের জন্য সবসময় ঠিক নাও হতে পারে। তবে, প্রাকৃতিক ঠাণ্ডা পানি সব সময় সেরা। আর সেই পানি যদি হয় ডাবের পানি তাহলে তো কথায় নেই। প্রকৃতির এক অনন্য দান ‘ডাবের পানি’। কচি নারকেল মূলত ডাব নামে পরিচিত। কচি অবস্থায় নারকেলের ভেতরে পানি থাকে। এই পানিকে বলা হয় প্রকৃতির জুস।

বিস্তারিত

বহু রোগের প্রতিষেধক ‘গরম মসলা’

ভারতীয় উপমহাদেশে রান্না-বান্নায় একটা আলাদা ঝাঁঝ আছে। কথিত আছে, মোঘল সম্রাটদের হাত ধরে বাঙালির রান্নায় ভারী মসলার ব্যবহার নতুন মাত্রা পায়। তবে ইতিহাস বলছে, প্রাচীণ কাল থেকেই ভারতীয় উপমহাদেশে রান্নায় বাহারি মসলার ব্যবহার ছিল। ভোজনরসিকদের জিভে পানি আনে এমন অনেক মসলা রয়েছে। এর মধ্যে গোলমরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল এবং জয়ত্রী, জিরা অন্যতম।

বিস্তারিত

শুধু আগাছা নয়, ক্যান্সার ছড়ায় অতিপরিচিত যে ঘাস

বিষাক্ত এক আগাছা ‘পার্থেনিয়াম’। খেয়াল করে দেখবেন আপনার ঘরে পাশেই কিংবা রাস্তার ধারে এই আগাছার বাস। দেশের প্রায় সব জেলায় ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর এই আগাছা। ক্যান্সার, চর্মরোগ ও অন্যান্য জটিল রোগের বাহক পার্থেনিয়াম এখন এক আতঙ্কের নাম। ইংরেজিতে একে বলা চধৎঃযবহরঁস। এটি মূলত সূর্যমুখীর একটি উপজাত। উত্তর আমেরিকার মেক্সিকো পার্থেনিয়ামের আদি নিবাস। বাংলায় একে বলা হয় ‘কুমারী’।

বিস্তারিত

দাঁতের যত্নে যা করবেন

‘স্বাস্থ্যই সকল সুখের মূল’। শরীর ঠিক তো সব ঠিক। শরীর ঠিক রাখতে হলে যে জিনিসটি সবার আগে ঠিক রাখতে হবে সেটি হলো ‘মুখ’। মুখ বা দাঁতের যত্নের ওপর অনেকটাই নির্ভর করে রোগ বালাইয়ের সংক্রমণ। কারণ, আমরা খাবার খেয়ে থাকি মুখ দিয়ে। তাই, মুখ ও দাঁত ভালো না থাকলে রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

বিস্তারিত

নখের যত্ন কেন কীভাবে

নিত্যদিনের কাজের চাপ আমাদের হাতের ওপর বেশি পড়ে। বিশেষ করে নারীদের হাতের স্পর্শ ছাড়া সংসারের কোনো কাজই যেন হয় না। নারীরা ঘরের কাজ করতে করতে হাতের যত্ন নিতে ভুলে যান। সুন্দর হাত ও সুস্থ নখ আমাদের মানসিকতাকে চাঙ্গা রাখে। ঘরের বাইরে আত্মবিশ্বাসী হয়ে উঠতে চকচকে নখের গুরুত্ব অনেক।

বিস্তারিত

মানসিক স্বাস্থ্য ভালো রাখুন সহজে

সুস্থ ও সুন্দর জীবনধারার জন্য মানসিক প্রশান্তির বিকল্প নেই। ভালো স্বাস্থ্য মানেই মানসিক ও শারীরিক ভাবে সুস্থ থাকা। অধিকাংশ মানুষ শারীরিক স্বাস্থ্যের যত্ন নিলেও মানসিক স্বাস্থ্যের ব্যাপারে অন্ধকারে। কেউ কেউ তো জানেই না মানসিক স্বাস্থ্য কি? আমাদের দৈনন্দিন জীবনযাপন ঠিকমতো চালিয়ে নিতে মানসিক স্বাস্থ্যের উন্নতি করা দরকার। সুষ্ঠু জীবনাচার ও অভ্যাস আমাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখে।

বিস্তারিত

শিশুর জন্য সেরা যেসব খাবার

আদরের শিশু সন্তানের খাবার নিয়ে বাবা-মায়ের চিন্তার শেষ নেই। শিশুরা স্বভাবজাত কারণেই কম খেতে চায়। তবে, সব শিশুর খাদ্যচাহিদা ও আগ্রহ এক নয়। কেউ খেতে চায়, কেউ আবার খাবারে পাত্র দেখেই দৌড় দেয়। মূলত, শিশুদের খাবার নিয়ে জোরাজুরি করা উচিত নয়। গবেষকরা বলছেন, শিশুকে খাবার খাওয়ানোর ব্যাপারে জবরদস্তি করলে তাদের মধ্যে অনীহা ও ভয়ের সৃষ্টি হয়।

বিস্তারিত

রোগা বাগদা চিংড়ির পোনা বাজারে, বন্ধের দাবি

দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনাময় খাত চিংড়ি শিল্প। বাগদা ও গলদা চিংড়ি বিদেশে রপ্তানির মাধ্যমে প্রতিবছর বিপুল অর্থ আয় করে বাংলাদেশ। বিদেশে চিংড়ির বাজার ধরতে ও সম্প্রসারণ করতে দেশের হ্যাচারি মালিকরা উন্নত দেশগুলোর প্রযুক্তি ব্যবহার করছে। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে রোগমুক্ত ও বিশ^ স্বীকৃত চিংড়ির পোনা উৎপাদন করছে দেশীয় হ্যাচারিগুলো।

বিস্তারিত