• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

যে পানিতে ওজন কমে গ্যাস্ট্রিক যায় দূরে

সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পানি পান করা দারুণ একটি অভ্যাস। এই অভ্যাসে যারা অভ্যস্ত তাদের শরীরের রোগের সংক্রমণ ঝুঁকি কম। সকালে অনেকেই খালি পেটে পানি পান করেন। কেউ এর উপকারিতা জেনে পানি পান করেন, আবার কেউ কেউ না জেনেই করেন। তবে গবেষকরা বলছেন, সকালে খালি পেটে পানি পান করার উপকারিতা অনেক। আর সেই পানিটা যদি হয় কুসুম গরম, তাহলে তো কথায় নেই।

বিস্তারিত

গরমের আরাম পারফেক্ট ফল ‘বাঙ্গি’

আসছে বৈশাখ। চৈত্রের খরতাপে পুড়ছে মাটি। তীব্র দাবদাহে প্রশান্তি পেতে আমরা নানা রকম খাবার খেয়ে থাকি। বিশেষ করে গরমে তৃষ্ণা মেটাতে তরমুজ ও বাঙ্গি অনন্য দুটি ফল। এই দুটি ফল অবশ্য গরমেই বেশি পাওয়া যায়। বছরের মার্চ-এপ্রিল মাসে বাংলাদেশে বাঙ্গি ও তরমুজ পাওয়ায় সবচেয়ে বেশি। বাঙ্গি অত্যন্ত রসাল একটি ফল। এটি পুষ্টিগুণে অত্যন্ত সমৃদ্ধ।

বিস্তারিত

গরুর গোশত কেন খাবেন?

পুষ্টিমান ও খনিজ উপাদানে ভরপুর গরুর গোশত। গরুর গোশত খাওয়ার ব্যাপারে চিকিৎসকের নানামুখী পরামর্শ রয়েছে। গবেষকদের কেউ কেউ বলছেন, গরুর গোশত খাওয়া ঝুঁকিপূর্ণ। আবার কেউ কেউ বলছেন, রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, হিমোগ্লোাবিনের সংকট কাটাতে এবং হাড় ও দাঁতের সুরক্ষায় গরুর গোশতের বিকল্প পাওয়া কঠিন।

বিস্তারিত

জাদুকরি গুণে ভরপুর বেকিং সোডা

বেকিং সোডা। কেক, পুডিং, বিস্কুট, চপ, বেগুনিসহ নানা ধরণের খাবারে ব্যবহার হয় এটি। নিত্যদিন বাহারি খাবার তৈরিতে আমরা বেকিং সোডা ব্যবহার করলেও এর গুণাগুণ সম্পর্কে আমরা অনেকেই জানি না। বেকিং সোডা শরীরে এসিডিটি নির্মুলে কাজ করে। তবে অতিরিক্ত বেকিং সোডা খাওয়ার ফলে হাড় ও দাঁতের ক্ষতি হয়। এটি দামে সস্তা। এছাড়াও এর রয়েছে অ্যান্টিসেপটিক গুণ।

বিস্তারিত

ঐতিহ্যে আপ্যায়নে অনন্য ‘বিন্নি চাল’

“আমার বাড়ি যাইও ভোমর/বসতে দেব পিঁড়ে, জলপান যে করতে দেব/শালি ধানের চিঁড়ে। শালি ধানের চিঁড়ে দেব/বিন্নি ধানের খই/বাড়ির গাছের কবরী কলা/গামছা বাঁধা দই।” পল্লী কবি জসিম উদ্দিনের বিখ্যাত ‘আমার বাড়ি’ কবিতার কালজয়ী পঙক্তি। কবিতার এই অংশে ফুটে উঠেছে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য ও অতিথি আপ্যায়ণে বিন্নি ধানের চালের নিবীড় জৌলুস।

বিস্তারিত

ঈদে ভিভোর নতুন ফোন

ঈদুল ফিতরকে সামনে রেখে বাংলাদেশের বাজারে নতুন ফোন নিয়ে এসেছে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। ভি২৭ই মডেলের নতুন এই ফোনটি ভিডিও ব্লগার ও ফটোগ্রাফিতে আগ্রহীদের উদ্দেশ্য করে তৈরি করা হয়েছে।

বিস্তারিত

ঘর থেকে পোকামাকড় তাড়াবেন যেভাবে

গরমে জীবন যখন অতিষ্ঠ, তখন পোকামাকড়ের উপদ্রব অসহনীয়। বিশেষ করে গরমের সময় বৃষ্টি হলে পোকামাকড়ের উপদ্রব আরও বেড়ে যায়। ঘরের কোনায় কোনায়, আসবাবপত্রের ফাঁকে কিংবা বসতবাড়ির আনাচে-কানাচে পোকা বিস্তার বেশি হয়। মশা, মাছি, টিককিকি, তেলাপোকা, ছারপোকা, ইঁদুর, বিছা এমনকি ভিমরুল; গরমের এই সময়টাতে এসব পোকা বেশি দেখা যায়।

বিস্তারিত

ঝড়ের আগে প্রয়োজন যে প্রস্তুতি

ঋতুচক্রে দেশে এখন চৈত্র মাস চলছে। সামনে আসছে বৈশাখ। চৈত্র, বৈশাখ মাসে দেশে কালবৈশাখী ঝড় আঘাত হানে। কখনো কখনো জৈষ্ঠ্য মাসেও ঝড় হয়। এপ্রিল-মে মাসে বাংলাদেশে ঘূর্ণিঝড়ও আঘাত হানে। প্রতিবছর ঘূর্ণিঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়। তবে গবেষকরা বলছেন, ঘূর্ণিঝড়ে আতঙ্কিত না হয়ে কিছু ব্যবস্থাপনা ও সতর্কতা আগেই গ্রহণ করা যেতে পারে। এতে বিপদ ও ক্ষয়ক্ষতি কিছুটা হলেও কমানো যায়।

বিস্তারিত

গরমে শিশুর বাড়তি যত্নে যা করবেন

গরমে প্রশান্তির জন্য আমরা নানা রকম উপায় অবলম্বন করে থাকি। গোসল করা, পানি পান করা, বাতাস নেয়াসহ নানা ভাবে আমরা গরমে প্রশান্তি নিয়ে থাকি। গরমে শিশুদের জন্যও বাড়তি যত্নের প্রয়োজন। কারণ, গরমে শিশুদের অসস্তিবোধ অনেক বেড়ে যায়। যদিও শিশুরা তা প্রকাশ করতে পারে না।

বিস্তারিত

গরমে ত্বকের বাড়তি যত্ন, কেন কীভাবে

গ্রীষ্মের দাবদাহ এখনো আসেনি। তবে এরই মধ্যে গরম বাড়তে শুরু করেছে। গরমে সুস্থ থাকতে প্রয়োজন সুষ্ঠু জীবনধারা। পাশাপাশি গরমে ত্বকের অতিরিক্ত যত্নের প্রয়োজন। সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি ত্বকের জন্য ক্ষতিকর। এতে আমাদের ত্বক নিস্তেজ, শুষ্ক এবং ক্ষতিগ্রস্ত হতে পারে। ত্বক রোদে পুড়ে যায়। স্কিন ট্যান হয়ে যায়।

বিস্তারিত