• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

‘বনলতা সেন’ কাব্যের জনক রূপসী বাংলার কবির গল্প

‘রূপসী বাংলার কবি’ জীবনানন্দ দাশ। বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক ছিলেন জীবনানন্দ দাশ। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম। জীবনানন্দের প্রথম কাব্যে কাজী নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক কবি।

বিস্তারিত

উদীয়মান অর্থনীতির বাংলাদেশ

বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অবস্থিত একটি দেশ, যা উল্লেখযোগ্য অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। গত কয়েক দশকে দেশটি কৃষি, উৎপাদন এবং প্রযুক্তি সহ বিভিন্ন খাতে দুর্দান্ত অগ্রগতি করেছে। ফলস্বরূপ, বাংলাদেশ এই অঞ্চলের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি দেশ হিসাবে আবির্ভূত হয়েছে। বিশ্ব অর্থনীতিতে একটি প্রভাবশালী দেশ হতে প্রস্তুত বাংলাদেশ।

বিস্তারিত

ফররুখ আহমদ: যার কবিতায় মুসলমানের মন দোলে

কালজয়ী ‘পাঞ্জেরী’ কবিতার জনক ‘মুসলিম রেনেসাঁর কবি’ ফররুখ আহমদ। বাঙালি বাংলাদেশি কবি তিনি। তাঁর অসংখ্য কবিতায় ইসলামী রীতি ও মুসলিম সমাজের চিত্র ফুটে উঠেছে। মুসলিম সমাজের পুনর্জাগরণের অনুপ্রেরণা হিসেবে ফররুখ আহমদ আজও অমর হয়ে আছেন।

বিস্তারিত

১৪ ফেব্রুয়ারি ‘সুন্দরবন দিবস’

১৪ ফেব্রুয়ারি, সুন্দরবন দিবস। বাংলাদেশে দিবসটি পালিত হচ্ছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এ উপলক্ষ্যে পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে। সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সুন্দরবন দিবস পালন করা হয়।

বিস্তারিত

ইতিহাসের ভয়াবহ যত ভূমিকম্প

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক-সিরিয়া। শতাব্দির অন্যতম ভয়াবহ এই ভূমিকম্পে এরই মধ্যে প্রাণহানী ২৭ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। গবেষকরা বলছেন, বিভিন্ন দেশে পাহাড় কেটে অপরিকল্পিত আবাসন গড়ে তোলা হচ্ছে। পাহাড় ধ্বংস হওয়ার কারণেই ভূমিধস বেড়ে গেছে। ফলে ভূমিকম্প ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগও বাড়ছে।

বিস্তারিত

‘পল্লীকবি’ পদ্মাপাড়ের জসিম উদ্দীন

বাংলা সাহিত্যের গ্রামীণ হিরো ‘রুপাই’। যেই চরিত্রের মাঝে ফুটে উঠেছে বংশীবাদক রাখাল ছেলের গল্প আবার কখনো শক্তিমান লাঠিয়াল যুবকের হিম্মত। বাংলা সাহিত্যে গ্রামীণ সামাজিক রীতি ও ঘটনাপ্রবাহের দারুণ এক স্রষ্ঠা কবি জসীম উদ্দীন। তিনি বাংলাদেশের ‘পল্লীকবি’।

বিস্তারিত

কিংবদন্তী রাজনীতিক হোসেন শহীদ সোহরাওয়ার্দী

গণতান্ত্রিক রীতি ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল এক রাজনীতিকের নাম হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী। কীর্তিমান এই পুরুষ ছিলেন পূর্ব পাকিস্তানি বাঙালি রাজনীতিবিদ ও আইনজীবী। যুক্তফ্রন্ট গঠনের মূলনেতাদের মধ্যে অন্যতম সোহ্রাওয়ার্দী। তাকে বলা হয় ‘গণতন্ত্রের মানসপুত্র’। বিবিসি বাংলা সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায়ও তিনি স্থান পেয়েছেন স্বগৌরবে।

বিস্তারিত

সৈয়দ নজরুল ইসলাম: তৃণমূল থেকে দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি

সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি। ১৯৭১ এ মহান স্বাধীনতার ঘোষণার পর ‘মুজিবনগর সরকার’ গঠনের অগ্রনায়ক সৈয়দ নজরুল ইসলাম। বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারে তিনি আজও বাংলাদেশের মানুষের হৃদয়ে জাগ্রত। ৩০ লাখ শহীদের রক্ত ও নারীর সম্ভ্রমে কেনা বাংলাদেশের যে ইতিহাস, সেই ইতিহাসের পাতায় পাতায় সৈয়দ নজরুল ইসলাম এক উজ্জ্বল জলছাপ। জীবনের অধিকাংশ সময় তিনি গণমানুষের জন্য রাজনীতিতে ব্যয় করেছেন।

বিস্তারিত

তাজউদ্দীন আহমদ: স্বাধীন বাংলাদেশের অন্যতম রূপকার

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে একটি নাম ‘তাজউদ্দীন আহমদ’। রাজনৈতিক দূরদর্শিতা ও কূটনৈতিক জ্ঞানের চৌকস এক ব্যক্তিত্ব ছিলেন তিনি। মুক্তিযুদ্ধকালীন ‘মুজিবনগর সরকার’-এর প্রধানমন্ত্রী ছিলেন গাজীপুরের এই কৃীতি সন্তান। স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক কীর্তিমান এই জননেতা পেয়েছেন বিবিসি জরিপে শ্রেষ্ঠ বাঙালিদের ‘অন্যতম’ একজনের খেতাব।

বিস্তারিত

এম এ জি ওসমানী : যোদ্ধা থেকে এক বিস্ময়কর জেনারেল

অত্যন্ত মেধাবী এক যুবক, যিনি কিনা স্কুলের কোনো পরীক্ষায় কখনো প্রথম ছাড়া দ্বিতীয় হননি। বৃটিশ সরকারের সেনাবাহিনীতে যোগ দিয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখা বাঙালি সেই যুবকের হাত ধরেই এসেছিল স্বাধীনতা। পাকিস্তানের শোসন পীড়নের বিরুদ্ধে যে বারুদ এই বাংলায় জ্বলে উঠেছিল, সেই বারুদের যেন তাজা ঘি ছিলেন তিনি। বলছি এম এ জি ওসমানীর কথা।

বিস্তারিত