• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

স্যার সলিমুল্লাহ : ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাঙালি মুসলমানের স্মৃতিপটে

নবাব স্যার সলিমুল্লাহ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস যেন একে অপরের মাঝে মিশে আছে। খাজা সলিমুল্লাহ বা নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আন্দোলনের অন্যতম অগ্রনায়ক। ১৮৭১ সালের ৭ জুন ঢাকার আহসান মঞ্জিলে জন্মগ্রহণ করেন এই গুনী শিক্ষানুরাগী। তিনি ছিলেন ঢাকার চতুর্থ নবাব। নবাব স্যার সলিমুল্লাহ ১৯১৫ সালের ১৬ জানুয়ারি কলকাতার চৌরঙ্গিতে মৃত্যুবরণ করেন।

বিস্তারিত

গণমানুষের মজলুম জননেতা মওলানা ভাসানী

ব্রিটিশ ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদ ও গণআন্দোলনের গণনায়ক মওলানা আবদুল হামিদ খান ভাসানী। যিনি জীবদ্দশায় ১৯৪৭-এ সৃষ্ট পাকিস্তান ও ১৯৭১-এ প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাংলাদেশের মানুষের কাছে তিনি ‘মজলুম জননেতা’ নামেই বেশি পরিচিত।

বিস্তারিত

স্বাধীনতার ভাষায় চির জাগ্রত নেতাজি সুভাষচন্দ্র বসু

ভারতের স্বাধীনতা সংগ্রামের চিরস্মরণীয় কিংবদন্তি নেতা সুভাষচন্দ্র বসু। ব্রিটিশ বিরোধী স্বাধীকার আন্দোলনে এই উপমহাদেশের এক উজ্জ্বল ও মহান চরিত্র। জীবনের অধিকাংশ সময় স্বাধীনতা সংগ্রামে বিসর্জন দেয়া এই নেতা আজও বাঙালি তথা ভারতীয়দের মনে জায়গা করে আছেন। সুভাষচন্দ্র বসু নিজের কর্মসফলতার স্বার্থকতায় আজ নেতাজি নামে সমধিক পরিচিত।

বিস্তারিত

ঐতিহ্যের হাল চাষ

গরু-মহিষ দিয়ে হাল চাষ আবহমান বাংলার চির পরিচিত দৃশ্য। প্রাচীনকাল থেকে বাংলার কৃষকের চাষাবাদের সঙ্গে গরু ও মহিষের উপযোগিতা বিদ্যমান। এখন দিন পাল্টে গেছে। আধুনিক বিজ্ঞানভিত্তিক কৃষি যন্ত্রপাতির যুগে প্রবেশ করেছে দেশ। তারপরও গ্রামীন ও পুরনো দিনের ঐতিহ্যবাদী গরু-মহিষ দিয়ে হাল চাষের দৃশ্য প্রায়ই দেখা যায় গ্রামাঞ্চলে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার রানীদিয়া গ্রামের ফসলের মাঠ থেকে ছবিটি তুলেছেন আব্দুল কাদির।

বিস্তারিত

নভোএয়ার: ১০ বছর পূর্তি

বিমানে যাত্রী পরিবহনে সাফল্যের সাথে ১০ বছর পূর্ণ করল বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। ১১ তম বর্ষে পদার্পন করেছে দেশের শীর্ষ স্থানীয় বেসরকারি বিমান সংস্থাটি। ১০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে নভোএয়ার।

বিস্তারিত

শেয়ার বাজারে আস্থা ফেরাতে বাড়াতে হবে তারল্য

শেয়ার বাজার ও অর্থনীতি নিয়ে ‘বিনিয়োগ’ নামের এক অনুষ্ঠানের যাত্রা শুরু হয়েছে এটিএন বাংলায়। সাংবাদিক ফয়সাল আহমদের উপস্থাপনায় মোনার্ক মার্ট নিবেদিত ‘বিনিয়োগ’ এর প্রথম পর্ব রবিবার (৮ জানুয়ারি) প্রচারিত হয়েছে। বেসরকারি টেলিভিশন এটিএন বাংলায় প্রচারিত আলোচনায় অংশ নেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী ও মার্চেন্ড ব্যাংকার্স অ্যাসোসিয়েশনসের চেয়ারম্যান সাইদুর রহমান।

বিস্তারিত

বাংলার বাঘ: কিংবদন্তী রাজনীতিক একে ফজলুল হক

শের-এ-বাংলা একে ফজলুল হক। এটি শুধু নামই নয়, বরং বাংলার পরিচয়। আবুল কাশেম ফজলুল হক তাঁর প্রকৃত নাম। ডাকনাম শের-এ-বাংলা, যার অর্থ ‘বাংলার বাঘ’। রাজনৈতিক জীবনে অত্যন্ত সফল ব্যক্তিত্বের নাম ‘শেরে বাংলা’। কলকাতার মেয়র, অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী থেকে শেষ সময়ে পূর্ব পাকিস্তানের গর্ভনরের দায়িত্ব কৃতিত্বের সঙ্গে পালন করেন তিনি।

বিস্তারিত

তীব্র শীতেও ফসলের মাঠে বাংলার কৃষক, সবুজে রেঙেছে বিবর্ণ ক্ষেত

তীব্র শীতে বিপর্যস্থ জনজীবন। ঘন কুয়াশায় ধুসর প্রকৃতি। উত্তরের হিমেল হাওয়া ও মৃদু শৈত্যপ্রবাহে মানুষ এখন ঘরমুখী। তবে প্রকৃতির বৈরিতার মাঝেও থেমে নেই কৃষকের মেহনত। কনকনে শীতের মাঝেও ফসল ফলাতে মাঠ প্রস্তুতের কাজে ব্যস্ত কৃষক। সারাদেশে এখন একই চিত্র। ভোরের কুয়াশা ঠেলে ‘বাংলার প্রাণ’ খ্যাত কৃষকরা ধান রোপনে ব্যস্থ। কৃষকের বিরামহীন মেহনতে মাঠের পর মাঠ ভরে উঠছে সবুজে সবুজে।

বিস্তারিত

সংকট কাটাতে সুদে টাকা ধার নিলো ইসলামী ব্যাংক

তারল্য সংকটে ভুগতে থাকা শরীয়াহ ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক এবার সুদভিত্তিক ৮ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। তারল্য সংকটের কারণে কেন্দ্রীয় ব্যাংকে বিধিবদ্ধ নগদ জমা সংরক্ষণে (সিআরআর) ব্যর্থ হওয়ার পর ব্যাংকটি এ ধার গ্রহণ করেছে। ইসলামী ব্যাংকের সংকট কাটাতে বেসরকারি ব্যাংকটিকে সুদভিত্তিক ৮ হাজার কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিস্তারিত

কাজী নজরুল ইসলাম: বিদ্রোহী প্রেমের কবি

বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি, প্রেমের কবি, জনতার কবি কাজী নজরুল ইসলাম। ১৮৯৯ খ্রিষ্টাব্দের ২৪ মে (১১ জ্যৈষ্ঠ, ১৩০৬ বঙ্গাব্দ) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। কবিতার শাণিত ধারে তিনি বধ করে গেছেন অত্যাচারী শাসক থেকে জুলুম-শৃঙ্খল জঞ্জাল।

বিস্তারিত