• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

‘ছোট ছোট দুশ্চিন্তা যা দুই আঙুলে পিষে ফেলতে পারি তার কাছে আমরা হেরে যাই’

বিখ্যাত মার্কিন লেখক ডেল কার্নেগি। তার লেখা বই পড়ে অসংখ্য মানুষ পেয়েছেন পথচলার শক্তি। নতুন উদ্যোম ও সাহস। লেখকের পুরো নাম ডেল ব্রেকেনরিজ কার্নেগি। তিনি ১৮৮৮ সালের ২৪ নভেম্বর যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। বরেণ্য এই লেখক মারা যান ১৯২২ সালে। লেখালেখি ছাড়াও তিনি ছিলেন খ্যাতিমান অধ্যাপক।

বিস্তারিত

তারুণ্য ধরে রাখে ক্যান্সারের ঝুঁকি কমায় ‘মাগুর মাছ’

নদীমাতৃক এই দেশে রয়েছে হাজার হাজার জলাশয়। রয়েছে অসংখ্য খাল-বিল। এসব জলাধারে সুপ্রাচীনকাল থেকে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়। দেশি জাতের মাছগুলোর মধ্যে রয়েছে, বাইন, কই, শিং, টাকি, পুটি, মায়া, পাবদা, ট্যাংরা, মাগুর, শৈল, খৈলস প্রভৃতি। সব মাছেই রয়েছে পুষ্টি উপাদান।

বিস্তারিত

সুস্বাস্থ্যের জন্য অনবদ্য উপাদান ‘কচি বাঁশের কোড়ল’

বাঁশ আমাদের বহুল প্রয়োজনীয় একটি উদ্ভিদ। এটি গৃহস্থালির নানা কাজে ব্যবহৃত হয়। কৃষি নির্ভর বাংলাদেশের মানুষের জীবনের অবিচ্ছেদ্য একটি নাম ‘বাঁশ’। নানা কাজে বাঁশের ব্যবহার সুপ্রাচীনকাল থেকে প্রচলিত। সমতল কিংবা পাহাড়, সবখানেই বাঁশের কদর বেশ। তবে সমতলের তুলনায় পাহাড়ে বাঁশের চাহিদা ও কদর উভয়ই বেশি। কারণ, পাহাড়ী জনগোষ্ঠীর কাছে খাদ্য উপাদান হিসেবে বাঁশ অত্যন্ত জনপ্রিয়।

বিস্তারিত

আবার বাড়লো এলপিজির দাম

আবারও বাড়লো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ৬২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়ালো এক হাজার ২৪০ টাকা।

বিস্তারিত

স্বাদে-গন্ধে গুণে মানে অনন্য ‘কবুতরের মাংস’

সুস্বাস্থ্যের জন্য প্রাণীজ আমিষের প্রয়োজনীয়তা অপরিসিম। নানা ধরণের প্রাণীদেহ ও প্রাণীর ডিম ও দুধ থেকে আমরা আমিষ পেয়ে থাকি। আমাদের দেশে গরু, ছাগল, মহিষ, ভেড়াসহ নানা প্রজাতির গৃহপালিত পশুর মাংস খাওয়ার প্রচলন বেশি। এ ছাড়া বিভিন্ন প্রজাতির গৃহপালিত হাঁস, মুরগি ও কবুতরের মাংস মাংস বেশ জনপ্রিয়।

বিস্তারিত

ছাগলের দুধের জাদুকরি পুষ্টিগুণ

দুধ একটি আদর্শ খাবার। প্রয়োজনীয় খাদ্য উপাদানের সবগুলো উপাদান দুধে পাওয়া যায়। বিশ্বজুড়ে গরু, ছাগল, ভেড়া, উট ও মহিষের দুধ খাওয়ার প্রচলন থাকলেও গরুর দুধের চাহিদা বেশি। তবে ছাগলের দুধের ঔষধি গুণাগুণ বেশি। পুষ্টিবিদরা বলছেন, ছাগলের দুধের ঔষধি গুণাগুণ বেশি থাকলেও পুষ্টিমানের বিচারে গরু, ছাগল ও মহিষের দুধ প্রায় একই।

বিস্তারিত

ত্বক ও চুলের যত্নে অনন্য ‘অ্যাভোকাডো তেল’

অ্যাভোকাডো তেলের রয়েছে নানা সুবিধা। দেহে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে এই তেলের জুড়ি মেলা ভার। এটি পাচনতন্ত্রের ক্ষমতা বাড়ায়। এই তেলে থাকা অন্যান্য খনিজ উপাদান সুস্বাস্থ্যের জন্য অত্যন্তু গুরুত্বপূর্ণ। সালাদে অ্যাভোকাডো তেল ও অ্যাভোকাডো রাখলে এটি আপনার ওজন কমাতে সহায়তা করবে।

বিস্তারিত

পুষ্টি উপাদানে ভরপুর শক্ত প্রাণের ‘কই মাছ’

‘কই মাছ’ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মানুষের কাছে অত্যন্ত প্রিয় একটি মাছ। সুপ্রাচীনকাল থেকে বঙ্গ জনপদের খাল-বিলে এই মাছ পাওয়া যায়। কই মাছ স্বাদে যেমন সেরা, পুষ্টিগুণেও অনন্য। এটি দেশীয় প্রজাতির মাছগুলোর মধ্যে অন্যতম। রক্তশূন্যতা পুরণ ও রক্তসঞ্চালন বৃদ্ধিতে কই মাছের জুড়ি মেলা ভার। যে কারণে চিকিৎসকরা রোগাক্রান্ত মানুষের খাদ্য তালিকায় এই মাছ রাখার পরামর্শ দিয়ে থাকেন।

বিস্তারিত

ভর্তা-ঝোলে পুষ্টিকর ‘টাকি’ মাছের গুণাগুণ

বিস্তারিত

রকমারি পুষ্টিগুণের অনন্য উপাদান ‘কারি পাতা’

রান্নায় স্বাদ বাড়াতে আমরা প্রতিনিয়ত কত কিছুই না ব্যবহার করছি। নানা পদের মশলার পাশাপাশি প্রাকৃতিক বিভিন্ন উপাদানও এখন রান্নার অনুসঙ্গ। এরকমই এক অনন্য অনুসঙ্গের নাম ‘কারি পাতা’। ভারত, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তানসহ বাংলাদেশেও এখন কারি পাতা খাওয়ার প্রচলন শুরু হয়েছে। এই পাতা নানা পুষ্টিগুণ সমৃদ্ধ।

বিস্তারিত