• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

পুষ্টিগুণে অনন্য সবজি ‘কাঁচা পেঁপে’

পুষ্টিগুণে অনন্য একটি ফল ‘পেঁপে’। এটি সবজি হিসেবেও খাওয়া হয়। কাঁচা পেঁপে সালাদ, ভর্তা ও সবজি হিসেবে খাওয়ার প্রচলন বেশি। তবে পাকা পেঁপে দারুণ একটি ফল। ভেষজগুণে ভরা পেঁপে নানা রোগের উপশমেও ব্যাপক কার্যকরী। সুপ্রাচীন কাল থেকে আবহমান বাংলায় রোগ নিরাময়ে পেঁপে ও পেঁপের রস ব্যবহার হয়ে আসছে।

বিস্তারিত

স্বাদে-গন্ধে মিষ্টি ঝাঁজে অনন্য ‘চুইঝাল’

চুইঝাল। নামে ঝাল হলেও এটি দেখতে মোটেই মরিচের মতো নয়। বরং লতা জাতীয় একটি উদ্ভিদ। চুইঝাল বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা বাগেরহাট, খুলনা, নড়াইল, যশোর, সাতক্ষীরা এলাকায় বেশি পাওয়া যায়। এটি ঝাল হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হাঁসের মাংস ও গরুর মাংস রান্নায়। দিনদিন এটি সারা দেশে জনপ্রিয় হয়ে উঠছে। চুইঝালের উপকারিতা নিয়ে আমাদের এই পর্বের আয়োজন।

বিস্তারিত

রসে-গুণে টইটম্বুর ফল ‘আঙুর’

সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি ফল আঙুর। এটি খেতে বেশ সুস্বাদু। দেখতেও সুন্দর| এখন আঙুরের ভরা মৌসুম। মাস খানিক পরে সারা দেশে প্রচুর আঙুর পাওয়া যাবে। তবে এখন বাংলাদেশের বাজারে কালো ও লালচে রঙের আঙুর বেশি পাওয়া যাচ্ছে।

বিস্তারিত

দৃষ্টিশক্তি হাড় দাঁত ভালো রাখে ‘পেস্তা বাদাম’

শারীরিক সুস্থতার জন্য দারুণ এক উপাদান পুষ্টিগুণে ভরা ‘পেস্তা বাদাম’। উচ্চ প্রোটিন ও ক্যালসিয়ামে পূর্ণ এই বিচি জাতীয় ফল বাংলাদেশে বেশ জনপ্রিয়। বিরিয়ানি, পোলাওসহ মজাদার রান্নায় পেস্তা ব্যবহার করা হয়। এছাড়া পিঠা-পায়েস তৈরিতেও পেস্তার ব্যবহার বহু পুরনো।

বিস্তারিত

ওজন কমায় হজম বাড়ায় ‘মটর শাক’

শীতকালীন সবজিতে দেশের বাজার ভরপুর। ভোজনরসিক বাঙালির খাবার তালিকায় বাহারী সবজির সঙ্গে শাক থাকা চায়-ই। শীতের শুরু থেকেই বাজারে এখন লালশাক, পুঁইশাক, পালংশাক, মটরশুঁটি শাকসহ নানা মৌসুমী শাক পাওয়া যাচ্ছে। শাক বাংলাদেশিদের কাছে অত্যন্ত জনপ্রিয়। মটরশুঁটি যেমন পুষ্টিকর, তেমনি এর শাকও পুষ্টিকর ও উপকারী।

বিস্তারিত

রূপে নয়, গুণেই সেরা ‘কুঁচিয়া’

কুঁচিয়া। কদাকার উপকারী এক মাছের নাম। বাংলাদেশের হাওর, বাঁওড়, খাল-বিল, পচা পুকুর, ধানখেতসহ বন্যাপ্লাবিত অঞ্চলে এটি পাওয়া যায়। এরা মূলত স্যাঁতসেঁতে জলাভূমির গর্তে লুকিয়ে থাকে। বাংলাদেশে সবার কাছে কুঁচিয়া পছন্দের তালিকায় না থাকলেও এটির চাহিদা দিনদিন বাড়ছে। আন্তর্জাতিক বাজারেও কুঁচিয়ার ব্যাপক চাহিদা রয়েছে।

বিস্তারিত

পুষ্টিগুণে স্বাদে ফাইন, মাছের সেরা ‘বাইন’

বাইন মাছ বা বাইম মাছ। বাংলাদেশে বহুল জনপ্রিয় একটি মাছ। এটি দেশীয় প্রজাতির মাছের মধ্যে অন্যতম। রক্তশূন্যতা দূর করতে বাইন মাছ খাওয়ার প্রচলন সবচেয়ে বেশি। রোগাক্রান্ত মানুষের খাদ্য তালিকায় প্রায়ই বাইন মাছ দেখা যায়। উচ্চমূল্যের এই মাছ এখন বিলুপ্তির পথে। দেশের গ্রামাঞ্চলের হাটে বাজারে এখনো দেখা মেলে এই মাছের। উৎপাদন কম থাকায় দামও বেশি। পুষ্টিগুণে এই মাছ অন্যসব মাছের মতো হলেও, এই মাছের চাহিদা বেশি।

বিস্তারিত

বহু রোগের নিরাময় ‘নিশিন্দার ফুল-পাতায়’

ভেষজগুণে সেরাদের অন্যতম একটি প্রাকৃতিক উপাদান ‘নিশিন্দা’। স্বাস্থ্য উপকারিতা বিবেচনায় এই উদ্ভিদটি যেমন অনন্য, এটি দেখতেও তেমন সুন্দর। নিশিন্দার নীলচে বেগুনী ফুল যে কারো চোখ জুড়িয়ে দেবে। নানা রোগ নিরাময়ে নিশিন্দার পাতা, ফুল, ফল ও শিকড় ব্যবহার হয়ে থাকে। তেঁতো স্বাদের এই উদ্ভিদের ব্যবহারের ইতিহাস সুপ্রাচীন। তাই তো বরেণ্য শিল্পী কিরণ চন্দ্র রায় গেয়েছিলেন-'নিম তিতা নিশিন্দা তিতা, তিতা পানের খড় রে..'

বিস্তারিত

ত্বকের যত্নে ক্যারিশম্যাটিক ‘নিম তেল’

‘নিম’ যেন প্রাকৃতিক এক চিকিৎসক। রোগ নিরাময় ও সুস্বাস্থ্যের জন্য সুপ্রাচীন কাল থেকে ভারতীয় উপমহাদেশে নিম পাতা, নিমের বাকল, নিমের শিকড় ও নিম তেলের ব্যবহার হয়ে আসছে। নিম এমন একটি উদ্ভিদ, যার মূল বা শিকড় থেকে শুরু করে ফুল ও পাতা পর্যন্ত চিকিৎসার কাজে ব্যবহার হয়ে থাকে। অনেকেই মনে করেন, নিম সর্বরোগের মহৌষধ। এতে রয়েছে নানা ধরণের ভেষজ গুণাগুণ ও অ্যান্টি অক্সিডেন্ট।

বিস্তারিত

সতেজ রূপ-যৌবন চান, নিয়ম মেনে পান খান

‘যদি সুন্দর একখান মুখ পাইতাম, সদরঘাটের পানের খিলি তারে বানায় খাওয়াইতাম’, এই গানের কলি দেখেই বুঝা যায়-বাঙালি সংস্কৃতিতে নিবিড়ভাবে মিশে আছে ‘পান’। সেটা বুঝতে মোটেও দেরি হওয়ার কথা নয়। কারণ পান নিয়ে গান, কবিতা, ছড়া ও পুথিপাঠের ঐতিহ্য বহু পুরনো। বাংলা সিনেমার গানেও ফুটে উঠেছে পানের আকর্ষণ। তাই তো শিল্পী গেয়েছেন-‘পান খাইয়া ঠোট লাল করিলাম, বন্ধু ভাইগ্যো হইলো না’।

বিস্তারিত