• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

মাংসের সেরা বিকল্প ‘কাঁকড়া’

মাংসের দারুণ এক প্রাকৃতিক বিকল্প উৎস ‘কাঁকড়া’। খাদ্য গবেষক ও পুষ্টিবিদরা বলছেন, অন্যান্য যে কোনো প্রাণিজ আমিষের চেয়ে কাঁকড়া সেরা। এটি গরুর মাংসের চেয়ে তিনগুণ বেশি উপকারী। বিশ্বের বিভিন্ন দেশে কাঁকড়া খাওয়ার প্রচলন রয়েছে। বাংলাদেশেও এটি বেশ জনপ্রিয় হয়ে উঠছে। বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় বাণিজ্যিক ভিত্তিতে কাঁকড়া চাষ হচ্ছে।

বিস্তারিত

ক্যান্সার হৃদরোগ দূরে রাখে ‘কুমড়ার বিচি’

পুষ্টিগুণে ভরপুর একটি সবজির নাম মিষ্টি কুমড়া। তবে মিষ্টি কুমড়ার বিচি উচ্চ প্রোটিন সমৃদ্ধ একটি দানা। ভারতের ডি কে পাবলিশিং হাউসের একটি বই ‘হিলিং ফুডস’-এ বলা হয়েছে, কুমড়ার বিচি (বীজ) ভিটামিন বি, ম্যাগনেশিয়াম, লোহা ও প্রোটিনের উত্তম উৎস।

বিস্তারিত

শীতের ঐতিহ্য ‘কুমড়া বড়ির’ পুষ্টিগুণ

কুমড়া আর মাষকলাই ডালের বড়ি খেয়েছেন? না খেয়ে থাকলে এবার শীতে এই বড়ির স্বাদ নিতে পারেন। আবহমান বাংলার ঐতিহ্যের সঙ্গে কুমড়া বড়ি মিশে আছে বহুকাল ধরে। বিশেষ করে শীতকালে এলেই বাঙালি নারীরা কুমড়া আর মাষকলাই ডাল দিয়ে এই বড়ি বানান।

বিস্তারিত

‘বরই’ ফলের বড়ই গুণ

দরজায় কড়া নাড়ছে শীত। এরই মধ্যে গ্রামাঞ্চলে শীতের আমেজ শুরু হয়ে গেছে। শীত এলেই বাংলাদেশ যেন ফলমূলে সেঁজে ওঠে। এই শীতে নানা ধরণের ফলের গাছে মুকুল আসে। এমনই একটি ফল ‘বরই’ বা ‘কুল’। অক্টোবরের মাঝামাঝিতে বরই গাছে ফুল আসে। ফেব্রুয়ারিতে বাজারে পাওয়া যাবে এই ফল। বরই আচার ও বরই ভর্তা পছন্দ নয়, এমন মানুষ বাংলাদেশে পাওয়া কঠিন।

বিস্তারিত

কাঁচা পাকা তেঁতুলের পুষ্টিগুণ

তেঁতুল। এমন একটি ফল, যার নাম শুনলেই জিভে আসে জল। সব ধরণের মানুষের কাছে অত্যন্ত প্রিয় একটি ফল তেঁতুল। বিশেষ করে নারীদের কাছে তেঁতুল বা তেঁতুলের আচার যেন অন্য এক আকর্ষণ। অনেকেই মনে করেন, তেঁতুল খেলে রক্ত পানি হয়ে যায়। আধুনিক বিজ্ঞান বলছে, এই ধারণা সম্পূর্ণ ভুল। এটি প্রচলিত কুসংস্কার। তেঁতুল অত্যন্ত পুষ্টিকর একটি ফল।

বিস্তারিত

প্রাকৃতিক এনার্জি ড্রিংক ‘খেজুরের রস’

শীতের আগমনী বার্তা নিয়ে বাংলার প্রকৃতিতে এসে গেছে হেমন্ত। শীত শুরু হতে মাস খানিক বাকি থাকলেও গ্রামীণ জনজীবনে শীতের আমেজ শুরু হয়ে গেছে। শীতকাল এলেই বাংলাদেশে পিঠা-পুলির ধুম পড়ে। হেমন্তের নতুন ধানের চাল আর খেজুরের রস ও গুড়ের তৈরি খাবারের ঐতিহ্য সুপ্রাচীন।

বিস্তারিত

ওজন কমায় খুশকি দুর করে ‘লেটুস পাতা’

আমরা প্রতিদিন নানা ধরনের খাবার খেয়ে থাকি। তবে সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন সুষম খাদ্য। চিকিৎসকেরা বলছেন, সুস্থ্য থাকতে হলে বেশি বেশি তাজা শাকসবজি খেতে হবে। দৈনন্দিন খাবার তালিকায় রাখতে হবে ফলমূল। এছাড়া সালাদ খাওয়ার অভ্যাস সুস্বাস্থ্য নিশ্চিত করতে বেশ কার্যকর। আমাদের দেশে প্রচলিত সালাদ কিংবা তরিতরকারি রান্নায় লেটুস পাতা ব্যবহার করা হয়। এটি সুস্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয়।

বিস্তারিত

ভেষজগুণেও তেজী ‘তেজপাতা’

তেজপাতা। ভেষজগুণ সমৃদ্ধ এই মসলা নামে যেমন, গুণেও তেমন তেজী। এটি বহুকাল ধরে আয়ুর্বেদী ওষুধ হিসেবেও ব্যবহার হয়ে আসছে। এছাড়া মসলাদার রান্নার স্বাদ বাড়াতে তেজপাতার জুড়ি মেলা ভার। মসলাদার রান্না ছাড়াও স্যুপ, পায়েস, পোলাওসহ নানা খাবারে বাড়তি সুগন্ধ যুক্ত করতে তেজপাতার ব্যবহার বেশ জনপ্রিয়। এটি শুধু খাবারের সুগন্ধই বৃদ্ধি করে না, বরং এটি খাবারে বাড়তি পুষ্টিও যোগ করে।

বিস্তারিত

টমেটো-গাজরের চেয়েও পুষ্টিগুণে সেরা ‘কাঁকরোল’

সুস্বাস্থ্যের জন্য আমরা প্রতিনিয়ত নানা ধরণের ফলমূল ও শাক-সবজি খেয়ে থাকি। এসব উপাদান আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়ায়, তেমনি সতেজ শাক-সবজি আমাদের দেহে শক্তি যোগায়। আমাদের দেশে নানা ধরণের সবজি পাওয়া যায়। এর মধ্যে অন্যতম একটি সবজি ‘কাঁকরোল’। এতে রয়েছে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট ও উপকারী নানা উপাদান।

বিস্তারিত

রোগ নিরাময়ে অনন্য ‘শালগম’

কিছুদিন পরই বাজারে পাওয়া যাবে শালগম। নামে শালগম হলেও এটি মোটেও গম প্রজাতির কিছু নয়। বরং এটি একটি জনপ্রিয় সবজি। বাংলাদেশে নানা জাতের শালগম পাওয়া যায়। এটি অত্যন্ত পুষ্টিকর। সুস্বাস্থ্যের জন্য শালগম হতে পারে একটি আদর্শ খাবার। এটি নানা রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে।

বিস্তারিত